দুই ভাইয়ের স্ত্রীর সঙ্গে পরকীয়া, খাটের নিচ ও ওয়্যারড্রব থেকে দুই বন্ধু ধরা

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে সৌদি প্রবাসী দুই ভাইয়ের স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ায় স্থানীয়দের হাতে ধরা পড়েছেন দুই যুবক। পরে উত্তেজিত জনতা তাদের মাথা ন্যাড়া করে গলায় জুতার মালা পরিয়ে গ্রামে ঘুরিয়ে বেড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুই যুবক ও ওই দুই গৃহবধূকে আটক করে আদালতে প্রেরণ করেছে।

সোমবার (২৫ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার রামজীবন ইউনিয়নের পশ্চিম রামজীবন গ্রামে এই ঘটনা ঘটে।,

আটককৃতরা হলেন-উত্তর বেকাটারী গ্রামের মারুফ হোসেন (২২), চরিতাবাড়ি এলাকার আলমগীর ইসলাম (২৪), প্রবাসী ওয়াহিদুল ইসলামের স্ত্রী ইয়ামিন বেগম (২০) ও শহিদুল ইসলামের স্ত্রী আরফিনা বেগম (২০)।

স্থানীয় সূত্র জানায়, প্রবাসীর দুই স্ত্রী বাবার বাড়িতে অবস্থান করতেন। এ সুযোগে তাদের সঙ্গে দুই যুবকের ঘনিষ্ঠতা গড়ে ওঠে। ঘটনার রাতে সন্দেহজনকভাবে ঘরে ঢোকার পর প্রতিবেশীরা তল্লাশি চালিয়ে মারুফকে বাক্সের ভেতর এবং আলমগীরকে ওয়্যারড্রব থেকে বের করেন। পরে গ্রামবাসী চারজনকে বেঁধে রেখে শাস্তি দেয় এবং ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের থানায় নিয়ে যায়।,

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ বলেন, স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেয়। আমরা তাদের থানায় নিয়ে এসে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে প্রেরণ করেছি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভিজিএফ কর্মসূচির চালের বস্তায় এখনও শেখ হাসিনার নামসহ স্লোগান

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে নিবন্ধিত জেলেদের মাঝে বিতরণ করা ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং), কর্মসূচির চালের বস্তায় এখনও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামমহ স্লোগান লেখা রয়েছে। আওয়ামী

‘বউ, মিছিলে যাচ্ছি, দোয়া করো’-স্বৈরাচারবিরোধী আন্দোলনে প্রাণ দিলেন যুবদল নেতা রঞ্জু

সিরাজগঞ্জ প্রতিনিধি: বউ, মিছিলে যাচ্ছি, আমার জন্য দোয়া করো”—এই আবেগঘন কথাই ছিল যুবদল নেতা সোহানুর রহমান খান রঞ্জুর শেষ বিদায়। ২০২৪ সালের ৪ আগস্ট স্বৈরাচারবিরোধী

সিরাজগঞ্জে শুরু হলো ই-লার্নিং অ্যান্ড আর্নিং ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

সিরাজগঞ্জ প্রতিনিধি: দেশের ৪৮ জেলায় একযোগে শিক্ষিত যুবদের জন্য ই-লার্নিং অ্যান্ড আর্নিং চতুর্থ ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। এর অংশ হিসেবে সিরাজগঞ্জেও চতুর্থ

এনায়েতপুরে মোজাদ্দেদীয়া আনসার বাহিনীর ইফতার মাহফিল 

নিজস্ব প্রতিবেদক: উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেল হযরত খাজা শাহ্ ইউনুস আলী এনায়েতপুরী (র:) দরবার শরীফে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ব শান্তি মঞ্জিলে মোজাদ্দেদীয়া আনসার বাহিনীর

যুক্তরাষ্ট্রের শুল্কে অনিশ্চয়তা: ঝুঁকিতে ১০ লাখ পোশাক শ্রমিক

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের রেসিপ্রোকাল ট্যারিফ (পাল্টা শুল্ক) আরোপের প্রেক্ষিতে বাংলাদেশের তৈরি পোশাক খাত (আরএমজি) চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। দেশটির সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনায় ইতিবাচক অগ্রগতি না

উল্লপাড়ায় ছাত্রলীগ নেতা অরিন ইসলাম ত্রাসের রাজত্ব করেছে এলাকায় 

নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ার পূর্ণীমাগাতী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অরিন ইসলাম এর অতিষ্ঠ এলাকাবাসী। উপজেলার পূর্ণীমাগাঁতী ইউনিয়নের গোয়ালজানি গ্রামের মালেক হোসেনের ছেলে অরিন ইসলাম ২০২২