দুই বাংলাদেশিকে হত্যার পর পদ্মায় ফেললো বিএসএফ

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তে দুই বাংলাদেশিকে পিটিয়ে হত্যার পর লাশ পদ্মা নদীতে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। রোববার রাত দু্ইটার দিকে আন্তর্জাতিক পিলার ৭৬ থেকে ৭৭ নম্বরের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।,

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিষয়টি স্বীকার না করলেও স্থানীয় জনপ্রতিনিধি ও একাধিক সূত্রের দাবি, তাদের পিটিয়ে মেরে পদ্মায় ফেলে দিয়েছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। একই সঙ্গে একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরাও বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে পালিয়ে ফিরে আসা দুই ব্যবসায়ীর উদ্ধৃতি দিয়ে উপজেলার পাঁকা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড সদস্য রফিক উদ্দিন দুজনকে পিটিয়ে মেরে নদীতে ফেলে দেয়ার তথ্য নিশ্চিত করেছেন।

তারা হলেন- শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে ইব্রাহিম রিংকু (২৮) ও পাঁকা ইউনিয়নের শ্যামপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে মমিন মিয়া (২৯)।

স্থানীয়রা জানায়, রোববার রাত ২টার দিকে বাংলাদেশের ওয়াহেদপুর বিওপির পাশ দিয়ে সীমান্তে গরু আনতে যান ৪/৫ জনের একটি দল। এ সময় ভারতের নিমতিতা বিএসএফ ক্যাম্পের সদস্যরা মমিন ও রিংকুকে পিটিয়ে হত্যা করে পদ্মা নদীতে ভাসিয়ে দেয়। পরে বাকিরা পালিয়ে আসে। তারা বিভিন্ন মাধ্যমে জানতে পারেন, আটক দুজনকে বেধড়ক পিটিয়ে মেরে পদ্মা নদীতে ফেলে দিয়েছে ভারতের নিমতিতা ৭১ বিএসএফ ক্যাম্পের সদস্যরা।

অন্যদিকে নিখোঁজ ব্যক্তিদের বাড়িতে বিভিন্ন মাধ্যমে খোঁজ নেওয়া হলে পরিবারের পক্ষ থেকে তাদের সন্তানরা কোথায় আছে তা জানাতে সম্মত হয়নি। তবে তারা সোমবার সন্ধ্যা পর্যন্ত বাড়ি ফেরেনি। মমিনের দুই প্রতিবেশী নাম না প্রকাশ করার শর্তে তাদের ভারতীয় স্বজনের উদ্ধৃতি দিয়ে জানান, তাদের পিটিয়ে মেরে পদ্মায় লাশ ভাসিয়ে দেওয়া হয়েছে। আইনি হয়রানির ভয়ে প্রকাশ্যে কেউ এ নিয়ে কথা বলতে নারাজ।

এ বিষয়ে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাটি বিভিন্ন মাধ্যমে শুনেছেন। ইতোমধ্যে বিএসএফের সাথে যোগাযোগ করেছেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ফাইয়াজের মামলা প্রসঙ্গে আসিফ নজরুল, এখানে আইন মন্ত্রণালয়ের করার কিছু নেই

ডেস্ক রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের হওয়া ‘পুলিশ হত্যা মামলায়’ এখনো আদালতে হাজিরা দিতে হচ্ছে ১৭ বছর বয়সী হাসনাতুল ইসলাম ফাইয়াজকে। তার মামলাটি প্রত্যাহার

বাংলাদেশেও বড় মাত্রার ভূমিকম্পের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমার ও থাইল্যান্ডের মত বাংলাদেশেও একই মাত্রার ভূমিকম্প হওয়ার শঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। শনিবার (২৯ মার্চ), ফায়ার

এবার গাজায় সেনা পাঠাচ্ছে ৩ মুসলিম দেশ

অনলাইন ডেস্ক: দীর্ঘ দুই বছর ইসরায়েলি আগ্রাসনের পর ফিলিস্তিনের গাজায় শাসক দল হামাসের সঙ্গে দখলদার বাহিনীর যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

পলাতক আওয়ামী নেতাদের কোথায় কার আস্তানা

ঠিকানা টিভি ডট প্রেস: ভারতের কলকাতা ও দিল্লি এখন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পলাতক নেতা, মন্ত্রী ও দলবাজ কর্মকর্তাদের বড় আস্তানা হয়ে উঠেছে। ভারতের বাইরে দুবাই,

১৫ বছরে বিদ্যুৎ খাতে সরকারের লোকসান ৫০ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: বিগত সরকার তীব্র বিদ্যুৎ সংকটকে অর্থ লুটের অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। দায়মুক্তি অধ্যাদেশ জারি করে অপরাধকে আড়ালে রাখা হয়েছে। রোববার বিদ্যুৎ ভবনে আয়োজিত

রায়গঞ্জে একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদেরকে ভর্তি ফি প্রদান অনুষ্ঠান

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে  এইচএসসি পর্যায়ে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের মাঝে ভর্তি ফি প্রদান করা হয়েছে। সোমবার সকালে