দুই বছর পর রিজার্ভে সুখবর, ৩০ বিলিয়ন ডলার ছাড়াল বৈদেশিক মুদ্রার মজুদ

অনলাইন ডেস্ক: দুই বছরের মধ্যে প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন অ্যাজেন্সি (জাইকা)-র ঋণ সহায়তা যুক্ত হওয়ায় রিজার্ভে এ ঊর্ধ্বগতি দেখা গেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বৃহস্পতিবার (২৬ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আইএমএফের দুটি কিস্তিতে মোট ১৩০ কোটি ডলার, এডিবির ৯০ কোটি ডলার এবং জাইকার ঋণ সহায়তা রিজার্ভে যুক্ত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দিন শেষে মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৫১ বিলিয়ন ডলার, যা ২০২৩ সালের জুনের পর সর্বোচ্চ। আইএমএফের হিসাব পদ্ধতি (বিপিএম–৬) অনুসারে এ পরিমাণ ২৫ বিলিয়ন ডলারের বেশি।

তবে ব্যবহারযোগ্য রিজার্ভ এখনো কিছুটা কম, যা ২০ বিলিয়ন ডলারের কাছাকাছি অবস্থান করছে। প্রতিমাসে গড়ে ৫.৫ বিলিয়ন ডলার আমদানি ব্যয় বিবেচনায়, বর্তমান রিজার্ভ দিয়ে সাড়ে তিন মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, একটি দেশের জন্য অন্তত তিন মাসের আমদানি ব্যয় সমপরিমাণ রিজার্ভ থাকা জরুরি।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের বৈদেশিক চাপের পর এই ঊর্ধ্বমুখী রিজার্ভ অর্থনীতি পুনরুদ্ধারে ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে, তবে প্রবাহ টেকসই রাখতে রপ্তানি ও রেমিট্যান্স খাতে স্থিতিশীলতা জরুরি।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি: ইরানে ২০ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক: ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০ জনকে গ্রেফতার করেছে ইরান। শনিবার দেশটির বিচার বিভাগ এক বিবৃতিতে জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর

ভোটের অধিকার ফিরিয়ে আনতে লড়াই—নলকায় ভিপি আয়নুল হকের নির্বাচনী সমাবেশে জনতার ঢল

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: নলকা ইউনিয়ন বিএনপির আয়োজনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হকের নির্বাচনী জনসমাবেশে ছিল সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। সোমবার

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম

অনলাইন ডেস্ক: জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছেড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা সারজিস আলম। বুধবার সকালে তার ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য

প্রধান উপদেষ্টার সঙ্গে দুই থাই মন্ত্রী সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন থাইল্যান্ডের সামাজিক উন্নয়ন ও মানব নিরাপত্তা বিষয়ক মন্ত্রী (এমএসডিএইচএস) বরাওয়ুত সিলপা-আর্চা এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়

সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের মুখপাত্রের বক্তব্য প্রত্যাখ্যান করল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। রোববার (২৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম

জামায়াত ইসলামী যুব বিভাগ বাঁশখালী পৌরসভার কমিটিতে সভাপতি তৈয়ব, সেক্রেটারী রাসেল

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াত ইসলামী যুব বিভাগ বাঁশখালী পৌরসভা শাখার ২০২৫-২০২৬ সেশনের জন্য মুহাম্মদ আবু তৈয়ব কে সভাপতি ও মুহাম্মদ রাসেল