দুই দিন পেছাল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান

ডেস্ক রিপোর্ট: ১৫ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে, গত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছিল জাতীয় ঐকমত্য কমিশন। কিন্তু আজ শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর তা দুই দিন পেছানোর কথা জানানো হয়েছে।,

১৫ অক্টোবরের পরিবর্তে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি হবে ১৭ অক্টোবর। এর কারণ হিসেবে বলা হচ্ছে, জনসাধারণের অংশগ্রহণের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিনে এ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে ঐকমত্য কমিশন এ সিদ্ধান্ত নেয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বৈঠকে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান একটি ঐতিহাসিক ঘটনা। আগ্রহী জনগণের অংশগ্রহণের সুবিধার্থে অনুষ্ঠানটি ১৭ অক্টোবর (শুক্রবার) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।,

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন। এ ছাড়া সেখানে বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে।

অন্তর্বর্তী সরকা গঠিত ৬টি সংস্কার কমিশনের ৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ। এই সনদে স্বাক্ষরের জন্য ঐকমত্য প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক চালিয়ে যায় জাতীয় ঐকমত্য কমিশন।,

সব বিষয়ে মতৈক্য না হলেও কমিশন জানিয়েছে, আগামীকাল রোববার নাগাদ সনদ বাস্তবায়নের উপায় নিয়ে সরকারের কাছে সুপারিশ দেবে তারা।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

স্ত্রীর নামে প্রায় ১৫ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: দুদকের অভিযোগপত্র

নিজস্ব প্রতিবেদক: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল–এর স্ত্রী লুৎফুল তাহমিনা–র নামে প্রায় ১৫ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ

কুরবানির গুরুত্ব ও ফজিলত – মিজানুল হক

আরবিতে কোরবানি শব্দের অর্থ নৈকট্য আর ফারসিতে শব্দটি ত্যাগ অর্থে ব্যবহার হয়।  ইসলামের ধর্মীয় পরিভাষায় কোরবানি বলতে ‘মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় নির্দিষ্ট শ্রেণির পশুগুলোর

সিরাজগঞ্জ তাড়াশে কামড় দেওয়ার পর সাপকে নিয়ে টিকটক, অতঃপর…

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে সাপের কামড়ের মতো প্রাণঘাতী ঘটনাকেও গুরুত্ব না দিয়ে মেরে ফেলা সাপকে নিয়ে টিকটক বানাতে গিয়ে জীবনের ঝুঁকিতে পড়েছে এক কিশোরী। জানা

উত্তর কোরিয়ার বিরুদ্ধে শক্তি প্রদর্শন দক্ষিণ কোরিয়া-জাপান-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া

অনলাইন ডেস্ক: মার্কিন বি-৫২ এইচ কৌশলগত বোমারু বিমান ও যুদ্ধবিমানের যৌথ মহড়া দিয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্র। শুক্রবার (১১ জুলাই) আন্তর্জাতিক সমুদ্রসীমায় এ মহড়া

রায়গঞ্জে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সিডিপি ঘুড়কা কার্যালয়ে এ স্বাস্থ্য ক্যাম্পেইনে সভাপতিত্ব

ইসরায়েলি হামলায় আরও ৭১ ফিলিস্তিনি নিহত, খাবার বঞ্চিত অনেকে

আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় নতুন করে আরও ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় দুই শতাধিক মানুষ। এতে করে অবরুদ্ধ এই