দুই দিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: পঞ্চমবারের মতো দুই দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে‌ পাবনা জেলা স্টেডিয়ামের হেলিপ্যাডে পৌঁছান রাষ্ট্রপতি।

এ সময় পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোরতোজা আলী খান তাকে স্বাগত জানান। এর আগে, সকাল ৯টায় তেজগাঁও হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে তিনি পাবনার উদ্দেশে রওনা দেন।

গত ৩ নভেম্বর রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রকাশিত সফরসূচি অনুযায়ী শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনায় পৌঁছানোর পর পাবনা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করেন তিনি। বেলা ১১টায় আরিফপুর কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত এবং পরে রাষ্ট্রপতির নিজ বাসভবনে অবস্থান করবেন।

এরপর নিকট আত্মীয়-স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন রাষ্ট্রপতি। সফরের শেষ দিন রোববার সকালে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর প্রথমবারের মতো পাবনায় এসেছেন মো. সাহাবুদ্দিন। দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর এ পর্যন্ত চারবার জন্মস্থান পাবনা সফর করেন তিনি।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ এপ্রিল ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর ওই বছরের ১৫ মে পাবনাতে প্রথমবার সফর করেন। এরপর ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর দ্বিতীয়বার, ২০২৪ সালের ১৬ জানুয়ারি তৃতীয় এবং ৯ জুন চতুর্থবারের মতো পাবনা সফর করেন তিনি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় বন্ধ

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাধা তা বন্ধ হয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: ইরানের নিরাপত্তা প্রধান

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান কোনো ধরনের আলোচনা করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির নিরাপত্তা বিষয়ক প্রধান আলী লারিজানি। সোমবার এক বিবৃতিতে তিনি যুক্তরাষ্ট্রের

অন্তর্বর্তীকালীন সরকার মাজা শক্ত করে দাঁড়ান, জনগণ আপনাদের পাশে আছে–হামিদ আযাদ

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, “যারা সংস্কার মানতে চায় না, যারা মনে করে

সাভারে চলন্ত বাসে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও মালামাল লুট

ডেস্ক রিপোর্ট: সাভারে ‘ইতিহাস পরিবহন’ নামের একটি যাত্রীবাহী চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল বাসে থাকা যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার, নগদ

টাঙ্গাইলে পটকা ফাটিয়ে স্বর্ণ ব্যবসায়ীর স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের করটিয়া বাজারে পটকা ফাটিয়ে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে নয়টার দিকে দুর্গা

উত্তর পূর্ব বড়ঘোনা‌ এশায়াতুল‌ উলুম দারুল‌ হিকমা‌ মাদরাসায় হিফজ শাখা’র শুভ উদ্বোধন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের উত্তর পূর্ব বড়ঘোনা‌ ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান এশায়াতুল‌ উলুম দারুল‌ হিকমা‌ মাদরাসায় ‘দারুল হিকমা হিফজ শাখা’র