দীর্ঘ ১৫ বছর পর বৈঠকে বসছে বাংলাদেশ-পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৫ বছর পর আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ে পররাষ্ট্র দপ্তর পরামর্শ (এফওসি) বৈঠকে বসছে বাংলাদেশ-পাকিস্তান। এ বৈঠকে নেতৃত্ব দেবেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ।

মঙ্গলবার (১৫ এপ্রিল), পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, দীর্ঘদিন পর হতে যাওয়া বাংলাদেশ-পাকিস্তান এফওসি বৈঠকে পাকিস্তানের পক্ষ থেকে দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে বুধবার ঢাকায় আসছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুই দেশের মধ্যকার বৈঠকটি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশ পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন।

পাকিস্তানের পররাষ্ট্র সচিব বৃহস্পতিবার এফওসি বৈঠকের পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সেনাবাহিনীর গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ২

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ফুলপুরে বাস ও সেনাবাহিনীর গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে

ডিবি পরিচয়ে অপহরণ, স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের ফুলবাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে আশিদুল হক (৩৭) নামের এক ব্যক্তিকে অপহরণের পর মুক্তিপণের টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় যৌথবাহিনীর অভিযানে পৌর স্বেচ্ছাসেবক

এক মাসে ১৭ হাজার কোটি টাকা হারিয়েছে পুঁজিবাজার

ডেস্ক রিপোর্ট: এপ্রিলজুড়ে পুঁজিবাজার মোটেও ভালো কাটেনি বিনিয়োগকারীদের। ঈদের ছুটি কাটিয়ে শুরু হওয়া লেনদেনে লাগাতার পতনে ঢাকার বাজারে প্রধান সূচক কমেছে ৩০২ পয়েন্ট এবং বাজার

মার্চ ফর গাজায় অংশগ্রহণ করতে মুসল্লিদের উদ্ভুদ্ধ করার জন্য খতিবদের প্রতি আজহারির অনুরোধ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে অংশ নিতে সবাইকে আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মিজানুর রহমান

জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে নিহত এক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে জাহিদ হোসেন (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোর পৌনে ৪টার

কক্সবাজারে সাগরে গোসলে নেমে বাবা-ছেলের মৃত্যু দুই দিনে চার প্রাণহানি, বাড়ছে উদ্বেগ

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (৯ জুন) দুপুর দেড়টার দিকে