দীর্ঘ ১৪ বছর পর ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু বৃহস্পতিবার

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ ১৪ বছর পর ঢাকা–করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে এই নন-স্টপ ফ্লাইট পরিচালনা শুরু হবে। আপাতত সপ্তাহে দুই দিন—বৃহস্পতিবার ও শনিবার—এই রুটে ফ্লাইট চলবে।

ট্রানজিট ছাড়াই সরাসরি ফ্লাইট চালু হওয়ায় যাত্রার সময় যেমন কমবে, তেমনি যাত্রীদের খরচও কমবে সর্বনিম্ন ৩০ হাজার টাকা পর্যন্ত। আগে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ট্রানজিট হাব ব্যবহার করে দীর্ঘ সময় ও অতিরিক্ত ব্যয়ে যাতায়াত করতে হতো। ঢাকা থেকে করাচি ১৪৭১ মাইল পথ যাতায়াতে ব্যবহার হবে ১৬২ সিটের বোয়িং ৭৩৭ মডেলের উড়োজাহাজ। এই রুটে যাত্রা সম্পন্ন হতে সময় লাগবে প্রায় তিন ঘণ্টা।,

বাংলাদেশ বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, ‘প্রথম ফ্লাইটের সব টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। দ্বিতীয় ফ্লাইটেরও ৮০ শতাংশের বেশি আসন বিক্রি হয়েছে। সরাসরি ফ্লাইট চালু হওয়ায় যাত্রা হবে স্বাচ্ছন্দ্যপূর্ণ, দ্রুত এবং ট্রানজিট ঝামেলামুক্ত।’ দীর্ঘদিন পর পাকিস্তানে সরাসরি ফ্লাইট চালু হওয়ায় উচ্ছ্বসিত যাত্রীরা। তাদের মতে, এতে দুই দেশের মানুষের যোগাযোগ বাড়বে এবং ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।

এভিয়েশন বিশেষজ্ঞ ও দ্য বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম বলেন, ‘এই রুট চালু হওয়ায় শুধু যাত্রী পরিবহন নয়, কার্গো পরিবহনেও বড় সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে।’

উল্লেখ্য, নিরাপত্তাজনিত কারণে ২০১২ সালে ঢাকা–করাচি ফ্লাইট বন্ধ করা হয়েছিল। নতুন করে সরাসরি ফ্লাইট চালু হওয়ায় রাউন্ড ট্রিপে যাত্রীরা সর্বনিম্ন ৫১ হাজার টাকায় যাতায়াত করতে পারবেন, যা আগের তুলনায় ৩০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত কম।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পহেলা মে থেকে সারা দেশে ডিম-মুরগির খামার বন্ধ

নিজস্ব প্রতিবেদক: আগামী পহেলা মে থেকে সারা দেশে ডিম ও মুরগি উৎপাদনকারী সব খামার বন্ধের ঘোষণা দিয়েছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। বৃহস্পতিবার

আওয়ামী লীগ নিষিদ্ধে শাহবাগ ব্লকেড করছে ছাত্র-জনতা

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানে পতিত আওয়ামী লীগের বিচার ও দলীয় কার্যক্রম নিষিদ্ধের দাবিতে শাহবাগ ব্লকেড করছে ছাত্র-জনতা। সমাবেশ থেকে দ্বিতীয় অভ্যূত্থানের ডাক দেন হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার

শীর্ষ সন্ত্রাসী ‘সুব্রত বায়েন’ ও ‘মোল্লা মাসুদ’ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: কুষ্টিয়া থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বায়েন ওরফে ফতেহ আলি ও মোল্লা মাসুদ সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ভোর রাতে জেলা সদরের কালিশংকরপুর

এবার মুস্তাফিজকে ভারতীয় হিন্দুত্ববাদী রাজনৈতিক নেতার হুমকি

নিজস্ব প্রতিবেদক: ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের ৮ আসরে ৫টি দলের হয়ে খেলেছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। যেখানে ক্রিকেটীয় গণ্ডির বাইরে খুব একটা ভাবতে হয়নি বাঁ-হাতি

রায়গঞ্জে পার্টনার স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধ: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে পার্টনার স্কুলের শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সিডিপি ঘুড়কা কার্যালয়ে সিডিপি

নির্বাচনে আ. লীগকে অন্তর্ভুক্ত করতে আন্তর্জাতিক চাপ নেই: শফিকুল আলম

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করাতে আন্তর্জাতিক মহলের কোনো ধরনের চাপ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের প্রেস সচিব মোহাম্মদ শফিকুল