দীর্ঘ সাড়ে ৭ বছর পর মা-ছেলের দেখা

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ সাড়ে ৭ বছর পর সম্মুখ দেখা হলো মা-ছেলের। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছানোর পর বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্বাগত জানান তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান।

যুক্তরাজ্যের স্থানীয় সময় বুধবার সকাল ৯টা ৫ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী উড়োজাহাজটি লন্ডনের হিথরো বিমানবন্দরে অবতরণ করে।’

এ সময় যুক্তরাজ‍্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার হযরত আলী খান বিমানবন্দরে খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানান।

তারেক রহমান ২০০৭ সাল থেকে লন্ডনে রয়েছেন। সর্বশেষ ২০১৭ সালের ১৫ জুলাই লন্ডন সফরে এসেছিলেন বিএনপি চেয়ারপারসন। এরপর তাঁর আর কোনো বিদেশ সফর হয়নি। এই সময়ের মধ্যে তাঁর সঙ্গে ছেলে তারেক রহমানেরও সরাসরি দেখা হয়নি।

চোখ ও পায়ের ফলোআপ চিকিৎসার জন্য ২০১৭ সালের ১৫ জুলাই সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন খালেদা জিয়া। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তিনি যাত্রাবিরতি করেন। ১৬ জুলাই বাংলাদেশ সময় দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে খালেদা জিয়া লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন। সে সময় বিএনপির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং যুক্তরাজ্য বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান। লন্ডনে সাক্ষাৎকালে খালেদা জিয়া ও তারেক রহমান উভয়ই আবেগাপ্লুত হয়ে পড়েন। তারেক রহমান তখন নিজের গাড়িতে করে মা খালেদা জিয়াকে গন্তব্যে নিয়ে যান।

এর আগে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল মঙ্গলবার রাত ১১টা ৪৬ মিনিটে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন খালেদা জিয়া। বিমানবন্দরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা তাঁকে বিদায় জানান।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গাজায় মৃত্যুর মিছিলে কবরের জায়গাও নেই

অনলাইন ডেস্ক: টানা ২২ মাস ধরে এক অবিরাম মৃত্যুর ছায়ায় দিন কাটাচ্ছে ফিলিস্তিনিরা। প্রতিদিন বাড়ছে লাশের সংখ্যা, আর সেই সঙ্গে বাড়ছে কবরের সংকট। হাসপাতালের করিডোর,

প্রায় দুই কোটি ভুয়া ভোটার তালিকা তৈরি করা হয়েছিল আওয়ামী সরকারের আমলে: রফিকুল ইসলাম খান

লুৎফর রহমান নিমগাছী কলেজ থেকে: জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় সব চেয়ে বেশি জুলুমের স্বীকার হয়েছে

জাকসুর ভোট গণনার সময় অসুস্থ হয়ে শিক্ষিকার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনায় দায়িত্ব পালন করতি গিয়ে একজন পোলিং এজেন্টের মৃত্যু হয়েছে। তিনি এই

অসুস্থ হয়ে হাসপাতালে বাবর

নিজস্ব প্রতিবেদক: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। সন্ধ্যায় বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়েছে।

ডিপিপি অনুমোদনের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জ প্রতিনিধি: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) অনুমোদনে সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম শেষে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করছে

একজন জামায়াতপন্থী ব্যবসায়ী গাড়িটি আমাকে দিয়েছেন: হান্নান মাসউদ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ এবার কার দেয়া গাড়িতে চড়েন সে বিষয়ে মুখ খুললেন। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে