দিল্লি এবং লন্ডনের চুক্তি অনুযায়ী সরকার গঠন করা হয়েছে: নাসীরুদ্দীন

নিজস্ব প্রতিবেদক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ইলেকশনে আমরা দেখেছি ইঞ্জিনিয়ারিং হয়েছে, ভোট ডাকাতি হয়েছে, কেন্দ্র দখল হয়েছে। সিস্টেমেটিক একটা অপারেশনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের রায়ের বদলে দিল্লি এবং লন্ডনে যে চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী সরকার গঠন করা হয়েছে। এজন্য আমরা বলবো, ময়ূর তার প্যাখম যদি কাকের উপরে পড়ানো হয়, তাহলে কাক কি ময়ূর হয়ে যায়?

আজ মঙ্গলবার (১০ মার্চ) রাজশাহীতে সাংগঠনিক বিভাগীয় ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, স্বৈরতান্ত্রিক যে ব্যবস্থা আমাদের সংবিধান রয়েছে, এই সংবিধানের যিনি প্রধানমন্ত্রী বর্তমানেও আছেন, উনি স্বৈরতন্ত্রের পথে হাঁটছেন। বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে সংবিধান সংস্কার সভা বাস্তবায়ন করতে হবে। যদি আমরা বাস্তবায়ন না করতে পারি তাহলে শেখ হাসিনার মতনই আরেক স্বৈরতান্ত্রিক রাজত্বের আমাদের দেখতে হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন, স্বৈরতান্ত্রিক রাজত্বের দিকে যদি কেউ যেতে চায়, আমরা তখন দেখবো না আপনি কি বেগম জিয়ার ছেলে নাকি শহীদ জিয়াউর রহমানের ছেলে। লড়াইটা হবে ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের শক্তির মধ্যে। আমরা স্পষ্ট ঘোষণা করছি, আমরা বাংলাদেশে আর কোন ফ্যাসিবাদী ব্যবস্থা চাই না।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দীন আহমাদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশে যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন অটোরিক্সা নিয়ে ব্যস্ত আছেন। এই যে বিভিন্ন কাজে ব্যস্ত আছেন এগুলো বাদ দিয়ে আগে ধর্ষণটা থামান। আমরা বাংলাদেশে ধর্ষণ চলতে দিতে চাই না। যদি আপনারা এটা না করতে পারেন আমরা আমাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের হাতে তুলে নিবো।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঘাঁটি বানাতে রোহিঙ্গাদের গ্রাম ধ্বংস করে মিয়ানমার সেনারা

অনলাইন ডেস্ক: ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গা জাতিগোষ্ঠীর লোকজনকে বিতাড়নের পর দেশটির সামরিক বাহিনী তাদের গ্রাম, মসজিদ, অবকাঠামো ধ্বংস করেছে। সেই সঙ্গে তারা

এবার গুঁড়িয়ে দেয়া হলো আওয়ামী লীগের কার্যালয়

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধা জেলা আওয়ামী লীগের কার্যালয় গুড়িয়ে দিয়ে পরে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব রাজিবের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে বৈষম্যবিরোধী ছাত্র জনতা।

বিমানবন্দরে আগুনের রহস্য অনুসন্ধানে ঢাকায় এল ৪ দেশের বিশেষজ্ঞ দল

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ঢাকায় এসেছে তুরস্কের আট সদস্যের বিশেষজ্ঞ দল। তারা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা

রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চ বিদ্যালয়ে ৫৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চ বিদ্যালয়ে ৫৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে স্কুলমাঠ চত্বরে বিদ্যালয়ের

আট মাসে রফতানি কমেছে ৩.১৫ শতাংশ, ফেব্রুয়ারিতে পতন ১২.০৩ শতাংশ

নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম আট মাসে জুলাই-ফেব্রুয়ারি সময়ে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় দেশের পণ্য রফতানি ৩ দশমিক ১৫ শতাংশ কমেছে। রপ্তানি উন্নয়ন

সলঙ্গায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকালে থানার নলকা