দিল্লিতে ধসে পড়ল মোঘল সম্রাট হুমায়ুনের সমাধি, নিহত ৫

অনলাইন ডেস্ক: ভারতের রাজধনাী দিল্লিতে মোঘল সম্রাট হুমায়ুনের সমাধির একাংশ ধসে পড়েছে।এতে ভেতরে থাকা ৫ জন নিহত ও বেশ কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, আজ বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ঐতিহাসিক হুমায়ুনের সমাধির গম্বুজের একটি অংশ ধসে পড়ে। এতে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন অন্তত ১২-১৫ জন দর্শনার্থী। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দিল্লির ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১২ জনকে উদ্ধার করে। এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

১৬’শ শতকের মধ্যভাগে নির্মিত হুমায়ুনের সমাধিটি ইউনেস্কো ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং দিল্লির অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র। শুধু ২০২৪ সালের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত এখানে প্রায় ১ লাখ ৮৫ হাজার দেশি-বিদেশি পর্যটক এসেছেন। যদিও এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় কিছুটা কম। ২০২২–২৩ অর্থবছরে সমাধিতে ৬ লাখ ১৫ হাজার দর্শনার্থী এসেছিলেন, যা ২০২১–২২ সালের ২ লাখ ৩৮ হাজার দর্শনার্থীর তুলনায় অনেক বেশি।

স্থাপনাটির সংরক্ষণে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ দপ্তর (এএসআই) ও আগা খান ট্রাস্ট ফর কালচার (একে টিসি) যৌথভাবে দীর্ঘমেয়াদি সংস্কার প্রকল্প চালিয়েছে। ১৯৯০-এর দশকের শেষ থেকে ২০০০-এর দশকের প্রথমভাগ পর্যন্ত চলা এই সংস্কারে মোঘল বাগান পুনর্গঠন, নষ্ট পাথরের অংশ প্রতিস্থাপন, ঐতিহ্যবাহী পানির চ্যানেল পুনঃস্থাপন এবং ক্ষতিকর সিমেন্টের স্তর অপসারণের মতো কাজ করা হয়।

শুক্রবারের দুর্ঘটনার পর এই শতাব্দী প্রাচীন ঐতিহাসিক স্থাপনাটির সংরক্ষণ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এখনো ধসের সঠিক কারণ জানা যায়নি এবং অবশিষ্ট কাঠামোর অবস্থা সম্পর্কে কোনো সরকারি তথ্য দেওয়া হয়নি। উদ্ধার কাজ শেষ হলে কাঠামোগত জরিপ ও মূল্যায়ন শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

‘ঘুম থেকে উঠে দেখি মেজর ডালিম হয়ে গেছি’

ঠিকানা টিভি ডট প্রেস: বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল (অব.) শরিফুল হক ডালিমের (বীর উত্তম) দেওয়া সাক্ষাৎকারের পর নেটিজেনরা সামাজিক যোগাযোগমাধ্যমে যাকে মেজর ডালিম বলে মন্তব্যের

চাঁপাইনবাবগঞ্জে ওএমএস ডিলার পয়েন্ট বৃদ্ধির দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে আরও ৪-৫টি ওএমএস (ওপেন মার্কেট সেল) ডিলার পয়েন্ট বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার

কুড়িগ্রাম সীমান্তে শূন্যরেখায় বসানো সিসি ক্যামেরাটি সরাল বিএসএফ

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি সীমান্তের শূন্যরেখায় বসানো সিসি ক্যামেরাটি খুলে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ক্যামেরাটি

ফিলিস্তিনের স্বাধীনতা কামনায় মোনাজাতে কাঁদলেন লাখো মানুষ

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনের স্বাধীনতা ও শান্তি কামনায় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে বিশেষ মোনাজাত করা হয়েছে। মোনাজাতে অংশ নেওয়া লাখো মানুষের চোখে ছিল অশ্রু। ইসরায়েলি বাহিনীর

ঋণ নবায়ন না করায় মামলা: ব্যাংক ভাঙচুর ও ম্যানেজারকে পেটালো যুবদল নেতা  

পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরে ঋণ খেলাপী মামলা করায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও অন্য কর্মীদের মারধর এবং ব্যাংক ভাঙচুরের অভিযোগ উঠেছে লোকমান হোসেন

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ৯৫ শতাংশ কমেছে

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল ৯৫ শতাংশ কমে গেছে। যুদ্ধ শুরুর দিন ২৮ ফেব্রুয়ারি