দিবসের তালিকায় ৭ মার্চ রাখা হয়নি, আছে ৫ আগস্ট ও ১৬ জুলাই

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের যে তালিকা প্রণয়ন করেছিল, তা বহাল রেখেছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। ঐতিহাসিক ৭ মার্চ ও ১৫ আগস্টসহ যে আটটি জাতীয় দিবস বাতিল করেছিল, তার কোনোটি ফেরানো হয়নি বর্তমান তালিকায়।

বুধবার (১১ মার্চ) জারি করা এক পরিপত্রে জাতীয় ও আন্তর্জাতিক দিবস হিসেবে উদযাপন ও পালনের জন্য মোট ৮৯টি দিবস রাখা হয়েছে। এর মধ্যে ‘ক’ শ্রেণিতে ১৭টি, ‘খ’ শ্রেণিতে ৩৭টি এবং ‘গ’ শ্রেণিতে ৩৫টি দিবস রয়েছে।

পরিপত্রে অন্তর্বর্তী সরকারের ধারা অনুসরণ করে ‘ক’ শ্রেণিভুক্ত দিবসের তালিকায় ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ এবং ‘খ’ শ্রেণিভুক্ত দিবসের তালিকায় ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ অন্তর্ভুক্ত করা হয়েছে।

অন্যদিকে অন্তর্বর্তী ইউনূস সরকার ৭ মার্চ, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস, ৫ আগস্ট শেখ হাসিনার ভাই শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী, ৮ আগস্ট শেখ হাসিনার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী, ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস, ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস, ৪ নভেম্বর সংবিধান দিবস এবং ১২ ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস বাতিল করেছিল।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিএনপিতে যোগ দিলেন ৪০ সনাতন ধর্মাবলম্বী পরিবার

ডেস্ক রিপোর্ট: বরিশাল সদর উপজেলায় বিএনপি নেতার হাতে ফুল দিয়ে দলটিতে যোগদান করেছেন ৪০টি সনাতন ধর্মাবলম্বী পরিবারের সদস্যরা।, সোমবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠির নলছিটিতে কারাবন্দি বাবার মৃত্যুর পর এক ছাত্রলীগ নেতাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। নির্ধারিত সময় শেষে পুলিশি পাহারায় তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার

রমজানে তফসিল ও প্রচার কার্যক্রমে জটিলতা, শঙ্কায় ইসি ও রাজনৈতিক দলগুলো

নিজস্ব প্রতিবেদক: আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে তা নির্বাচন কমিশন (ইসি), রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য নানা জটিলতা সৃষ্টি করতে

হাদির অবস্থা অপরিবর্তিত; অবস্থার উন্নতি হলে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অবস্থা অপরিবর্তিত রয়েছে

রায়গঞ্জে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে মেসার্স মামা ভাগনে ব্রিকস নামের একটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া মেসার্স প্রত্যয় ব্রিকসকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

কারামুক্ত হলেন জামায়াত নেতা আজহারুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদের কারাদণ্ড পাওয়া জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম কারাগার থেকে মুক্তি পেয়েছেন।, বুধবার সকাল