দিনাজপুরে মাজারে দুর্বৃত্তের হামলা, অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের ঘোড়াঘাটে পীর রহিম শাহ ভান্ডারীর মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) উপজেলার রাণীগঞ্জ বাজার থেকে একটি লাঠি মিছিল বের হয়। পরে মিছিল থেকে মাজারে হামলা চালানো হয়।

হামলাকারীদের দাবি, সিংড়া ইউনিয়নের বিরাহীমপুর গুচ্ছগ্রাম এলাকার ওই মাজারে প্রতিবছর ওরসের নামে গান-বাজনা, মাদক সেবনসহ নানা কর্মকাণ্ড চলে। প্রতিবাদ করলে সেটি বন্ধ না করে ২ থেকে ৪ মার্চ পর্যন্ত বার্ষিক ওরসের আয়োজন করা হয়। এর প্রতিবাদে গতকাল বিকেলে লাঠি মিছিল বের করলে বিক্ষুব্ধ জনতা প্যান্ডেল ও মাজারে আগুন দেয় এবং ভাঙচুর করে।

মাজারের খাদেম শহিদুল ইসলাম জিন্না জানান, তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এখানে দেশের বিভিন্ন প্রান্তের লোকজন সমবেত হয়ে ওয়াজ মাহফিল, বাউল গান, শিরনি বিতরণ ইত্যাদি কার্যক্রম পালন করেন।

শহিদুল বলেন,‘আমাদের সমস্যাগুলো প্রশাসনকে আগে জানিয়েছিলাম। গতকাল (শুক্রবার) হঠাৎ করে কয়েক হাজার লোক আক্রমণ করে মাজারের সবকিছু ভেঙে লুটপাট করে নিয়ে যায়।’

এ বিষয়ে আজ শনিবার যোগাযোগ করা হলে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’ নাজমুল হক বলেন, ‘গতকাল বিকেলে মাজারে তৌহিদি জনতা হামলা করে, পরে আগুন দেয়। তৌহিদি জনতার মধ্যে চরম উত্তেজনা থাকায় ঘটনাস্থলে পুলিশের যাওয়ার মতো পরিস্থিতি ছিল না। পরে রাত ৯টার দিকে সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে লড়াইয়ের ঘোষণা রুমিন ফারহানার

নিজস্ব প্রতিবেদক: দলীয় মনোনয়ন না পেলেও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াই করার ঘোষণা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক

সিরাজগঞ্জে ইয়াবাসহ যুবদল ও কৃষক দলের তিন নেতাকর্মী গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে র‌্যাব-১২ এর অভিযানে ইয়াবাসহ পাবনার যুবদল ও কৃষক দলের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব জানায়, রোববার সকালে কক্সবাজার থেকে পাবনায় ফেরার

এনায়েতপুরে ছাত্রদল নেতা হত্যায়, যুবদল আহ্বায়ক সহ দুইজন গ্রেফতার

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের এনায়েতপুরে ছাত্রদল নেতা কবির হোসেন (২৮) হত্যা মামলায় বিএনপি ও যুবদলের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন-এনায়েতপুর থানা যুবদলের

‘জয় বাংলা’ বলে বিএনপির মনোনয়ন হারালেন মাদারীপুর-১ আসনের প্রার্থী

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুর-০১ (শিবচর উপজেলা) আসনের কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ধারণা করা হয়, জয় বাংলা বলে স্লোগান দেওয়ায় তার মনোনয়ন

ইরানের ক্ষেপণাস্ত্র গুঁড়িয়ে দিল ইসরায়েলের ভবন, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: ইরান থেকে দুই দফায় ইসরায়েলে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। প্রথম আক্রমণে ছিল দুটি ক্ষেপণাস্ত্র, দ্বিতীয়টিতে চারটি। হামলায় ইসরায়েলে অন্তত একটি ভবন গুঁড়িয়ে

নির্বিঘ্ন ভোট হলে ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মানুষ যদি নির্বিঘ্নে ভোট দেন তাহলে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের ধানের শীষ প্রতীকের