দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর ইউনিয়নের সাহাপাড়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির সূচনা করেন এবং একই সঙ্গে ভার্চুয়ালি দেশের ৫৪টি জেলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন।

জানা গেছে, বিএনপির নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে এ খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজ হাতে কোদাল চালিয়ে খাল খননের কাজ শুরু করেন।

এর আগে সোমবার সকাল সাড়ে ৯টায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে দিনাজপুরের সৈয়দপুর বিমানবন্দর-এর উদ্দেশ্যে রওনা দেন। সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সড়কপথে কাহারোল উপজেলার কর্মসূচিস্থলে যান।

খাল খনন কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আগ্রহ দেখা যায়। স্থানীয়দের ধারণা, খাল পুনঃখননের মাধ্যমে এলাকার পানি ব্যবস্থাপনা ও সেচ সুবিধা উন্নত হতে পারে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচিতে বিবাদমান জমি নিয়ে হট্টগোল, ভিডিও ধারণ করায় সাংবাদিকদের মোবাইল ছিনতাই 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই গ্রামে বিবাদমান জমি মাপা নিয়ে হট্টগোলের ভিডিও ধারণকালে সাংবাদিকের মোবাইল ছিনতাই ও অসদাচরণের অভিযোগ উঠেছে। ২৩ আগস্ট (শনিবার)

সরকারের ব্যাংক ঋণ ৮৭% আমানত ভিত্তিক, বিনিয়োগ নয়, বেড়েছে ঋণের বোঝা

নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংক খাতে ২০২২ সালের জুন থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত আমানত বেড়েছে প্রায় ৩ লাখ ১০ হাজার কোটি টাকা। এর মধ্যে ৮৭

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আবারও বাসে ডাকাতি, নারীর শ্লীলতাহানি

টাঙ্গাইল প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বাস ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির পর বাসটি টাঙ্গাইল সদর উপজেলার বাইপাসের শিবপুরে ফেলে রেখে গেছে ডাকাত দল। এছাড়া লুটপাটের সময়

সিরাজগঞ্জের নতুন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আমিনুল ইসলাম। শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে

জামায়াতে যোগদান করলেন ৪ হিন্দু ধর্মাবলম্বী

ডেস্ক রিপোর্ট: পিরোজপুরের ইন্দুরকানীতে হিন্দু সম্প্রদায়ের চারজন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। গতকাল মঙ্গলবার পলাশ কান্তি মন্ডল ও রবিন ডাকুয়াসহ ওই চারজন প্রাথমিক সদস্য ফরম

রাষ্ট্রপতির থেকে জুলাইয়ের সার্টিফিকেট নেওয়ার চাইতে বিষ খেয়ে মরে যাওয়া ভালো: হাসনাত

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের থেকে জুলাইয়ের সার্টিফিকেট নেওয়ার থেকে আমাদের সবার বিষ খেয়ে মরে