দালালের ফাঁদে পড়ে রাশিয়ায় যশোরের জাফর, পাঠানো হবে যুদ্ধে

ঠিকানা টিভি ডট প্রেস: দুই সন্তানের বাবা জাফর হোসেনের স্বপ্ন ছিল ইউরোপে গিয়ে নিজের ভাগ্যের পরিবর্তন করবেন। একটি এনজিও থেকে ৪ লাখ টাকা ও সুদের ওপর ৩ লাখ টাকা ঋণ নিয়ে এবং স্বর্ণের গহনা বন্ধক রেখে মোট ৮ লাখ টাকার বিনিময়ে দেশ ছাড়েন তিনি। কিন্তু তার সেই স্বপ্ন যেন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। জাফর হোসেনকে দালাল চক্র বিক্রি করে দিয়েছে রাশিয়ার কাছে। তাকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

জাফর হোসেন যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের বড় মেঘলা গ্রামের খায়রুল সরদারের ছেলে। জাফরের মায়ের নাম হাসিনা খাতুন। স্ত্রী খাদিজা খাতুন এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বাড়িতেই থাকেন।

জানা গেছে, দেশের বিভিন্ন জেলায় মানবপাচারের একটি বড় ধরনের ফাঁদ পেতেছে ড্রিম হোম ট্রাভেলস নামে ঢাকার একটি প্রতিষ্ঠান। গ্রাম থেকে শুরু করে দেশের বিভিন্ন স্তরে তাদের একটি চক্র সক্রিয় রয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশ থেকে রাশিয়া পর্যন্ত পৌঁছাতে প্রায় প্রতিটি পয়েন্টে এই চক্রের সদস্যরা কাজ করছেন।

জাফরের পরিবার জানান, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বিমানবন্দরে পৌঁছানোর পর থেকে শুরু হয় দালালচক্রের অত্যাচার। যুদ্ধে প্রশিক্ষণে যেতে না চাইলে দেওয়া হয় হত্যার হুমকি। মারধর করা হয়, দেওয়া হয় না খাবার।

জাফরের মা হাসিনা খাতুন বলেন, চার মাস আগে এনজিও থেকে ৪ লাখ ও সুদের ওপর ৩ লাখ ঋণ নিয়ে এবং স্বর্ণের গহনা বন্ধক রেখে মোট ৮ লাখ টাকা দিয়ে ছেলেকে রাশিয়া পাঠানো হয়। দালালের প্রতারণার ফাঁদে পরে সৌদিতে একমাস থাকতে হয়। এরপর দুবাই থেকে নতুন দালাল তাকে লিবিয়া নিয়ে যায়। সেখান থেকে রাশিয়ায় সেনাবাহিনীর ক্যাম্পে নিয়ে যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যে কোনো মুহূর্তে যুদ্ধের ময়দানে নামতে হবে বলে ছেলে জানিয়েছে।’

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, এখন ছেলে কান্নাকাটি করছে। সে জানিয়েছে, যুদ্ধ করতে গিয়ে বাংলাদেশি একজন মারা গেছে, আরেকজন গুরুতর আহত হয়েছে। আমার ছেলে এখন বাংলাদেশে ফিরে আসতে চাইছে। না হলে তার মৃত্যু হবে বলে জানিয়েছে। সরকারের কাছে ছেলেকে ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন এই মা।

জাফরের স্ত্রী খাদিজা খাতুন বলেন, সাইপ্রাস যাওয়ার উদ্দেশে ড্রিম হোম ট্রাভেলসে টাকা জমা দিয়েছিলেন জাফর। কিন্তু বিভিন্ন ছলচাতুরী করে তাকে রাশিয়ায় ওয়ার্ক পারমিট দিয়ে কাজ দেওয়ার কথা বলে এজেন্সিটি। কিন্তু তাকে এখন যুদ্ধ করতে বাধ্য করা হচ্ছে। যুদ্ধ না করলে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে।

জাফরের প্রতিবেশী তামিম হাসান বলেন, জাফর ছেলে হিসেবে নম্র ভদ্র। সে বাড়িতে থাকতে জমিতে আর নিজের বাবার চায়ের দোকানে কাজ করতো। বিদেশ যাওয়ার লোভে নিজের অজান্তেই দালাল চক্রের ফাঁদে পা দিয়ে ফেঁসে গেছেন জাফর। এখন তার পুরো পরিবার পথে বসার উপক্রম হয়েছে।

এ বিষয়ে যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার ঢাকা পোস্টকে বলেন, জাফর যে মাধ্যমে বিদেশে গিয়েছে আগে তাদের সঙ্গে কথা বলতে হবে। তিনি ভুক্তভোগী পরিবারকে তার সঙ্গে সাক্ষাৎ করতে বলেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শীর্ষ সন্ত্রাসী ‘সুব্রত বায়েন’ ও ‘মোল্লা মাসুদ’ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: কুষ্টিয়া থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বায়েন ওরফে ফতেহ আলি ও মোল্লা মাসুদ সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ভোর রাতে জেলা সদরের কালিশংকরপুর

নেতানিয়াহুসহ ইসরায়েলের শীর্ষ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরসহ ৩৭ জন ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। শুক্রবার

টাঙ্গাইলে থানায় যুবদল নেতাকে এসআইয়ের থাপ্পড়র ঘটনায় এসআই ক্লােজড

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর থানায় আলমনগর ইউনিয়ন যুবদলের সদস্যসচিব আমিনুল ইসলামকে থাপ্পড় দেওয়ার ঘটনায় অভিযুক্ত এসআই রাসেল মিয়াকে ক্লোজড করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে তাকে

মেঘনার পানি বিপৎসীমার ওপর প্রবাহিত হয়ে মনপুরার নিম্নাঞ্চল প্লাবিত

ডেস্ক রিপোর্ট: ভোলার মনপুরায় ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে মেঘনার পানি বিপৎসীমার ওপর প্রবাহিত হয়ে ৫ থেকে ৭ ফুট জোয়ারে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। এতে আনুমানিক ৩ হাজার

জাজিরায় সহকারী কমিশনারের বিরুদ্ধে ঘুষ ও অর্থ আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসানের বিরুদ্ধে এক শিক্ষকের কাছ থেকে এক লাখ টাকা ঘুষ দাবি ও ৮০ হাজার টাকা গ্রহণের

নিষেধাজ্ঞা আরোপ হলে জাতিসংঘের সঙ্গে পরমাণু চুক্তি বাতিলের হুমকি ইরানের

অনলাইন ডেস্ক: জাতিসংঘ ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করলে পরমাণু অস্ত্র নিরোধ বিষয়ক নন-প্রলিফারেশন ট্রিটি (এনপিটি) থেকে সরে আসার হুমকি দিয়েছে তেহরান। বৃহস্পতিবার টেলিগ্রামে দেওয়া