দায়িত্বরত ট্রাফিক পুলিশের নাক ফাটাল ছাত্রদল নেতা

নিজস্ব প্রতিবেদক: তোর টিআই (ট্রাফিক ইনস্পেক্টর) আমাকে গাড়ি সরাইতে বলতে পারে না, আর তুই গাড়ি সরাইতে বলিস’ বলেই দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে যশোরের এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শাওন ইসলাম সবুজ নামে ওই ছাত্রদল নেতাকে শনিবার রাতে আটক করেছে পুলিশ। তিনি যশোর সরকারি সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার মো. শাহিনের ছেলে।

যশোর ট্রাফিক পুলিশের কনস্টেবল কে এম শরিফুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘শনিবার সন্ধ্যায় তিনি শহরের জেল রোডে ল্যাব এইড হসপিটালের সামনে ডিউটি করছিলেন। এ সময় শাওন নামে এক যুবক সড়কের বাম পাশে মোটরসাইকেলটি রাখেন। এতে যানজটের সৃষ্টি হয়। তাই ওই যুবককে মোটরসাইকেলটি সরানোর জন্য বলি। তখন তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে বলেন, তোর টিআই আমাকে গাড়ি সরাইতে বলতে পারে না, আর তুই সরাইতে বলিস। তোর এতো সাহস হয় কিভাবে? এরপর আবারও তাকে গাড়ি সরাতে বললে ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করতে থাকেন। পরে পথচারী ও সহকর্মীরা উদ্ধার করে আমাকে হাসপাতালে নিয়ে আসে।’

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত ওসি কাজী বাবুল হোসেন জানান, পুলিশ সদস্যকে আহত করায় শাওন নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও মারপিটের অভিযোগে মামলা করা হয়েছে। তার কাছে নিজের ছবি সম্বলিত ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিসি) নামে একটি ভুঁইফোর সংগঠনের পরিচয়পত্র পাওয়া গেছে।

জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর বলেন, সিটি কলেজ ছাত্রদলের সেক্রেটারি শাওন ইসলাম সবুজের সঙ্গে ট্রাফিক পুলিশের বাকবিতণ্ডা হয়েছে শুনেছি। এ ঘটনায় আমরা বিব্রত। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কাজ করে থাকলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তিন আসামি কেন খালাস পেল-জিজ্ঞাসা মায়ের 

নিজস্ব প্রতিবেদক: মাত্র ১৪ কার্যদিবসে শেষ হলো মাগুরার সেই শিশুকে ধর্ষণ ও হত্যা মামলা। গতকাল শনিবার শুনানি শেষে মামলার প্রধান আসামি ও শিশুটির বোনের শ্বশুর

স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, স্বাধীনতার প্রকৃত সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে গণতন্ত্রকে আরও শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয়

চার মাস অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন: নাটোরে ধর্মীয় শিক্ষক পলাতক

নিজস্ব প্রতিবেদক: নাটোরের লালপুরে এক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক দীর্ঘ প্রায় চার মাস কর্মস্থলে অনুপস্থিত থাকলেও নিয়মিতভাবে সরকারি বেতনভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে। উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের দুড়দুড়িয়া উচ্চ

ঈদ অর্থনীতির আকার তিন লাখ কোটি টাকা ছাড়াতে পারে

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশে ঈদুল ফিতরকে কেন্দ্র করে চলতি বছরে অর্থনৈতিক লেনদেনের পরিমাণ তিন লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। রমজানের শেষ সপ্তাহ থেকে ঈদের আগমুহূর্ত

সংঘাতের প্রভাবে টানা তৃতীয় দিন বাড়ল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক বাজারে টানা তৃতীয় দিনের মতো জ্বালানি তেলের দাম বেড়েছে। সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা এবং হরমুজ

সলঙ্গায় মসজিদের ওয়াকফকৃত ৯ বিঘা জায়গা দখলে রাখার অভিযোগ মন্টুর বিরুদ্ধে

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় মসজিদের নামের ওয়াকফকৃত ৯ বিঘা জায়গা তথ্য গোপন করে অবৈধভাবে ভোগদখল করার অভিযোগ উঠেছে স্কুল শিক্ষক জাহিদুল ইসলাম মন্টুর (৬০)বিরুদ্ধে। দীর্ঘদিন