দাখিল পরীক্ষার্থীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিয়ের প্রলোভনে এক দাখিল পরীক্ষার্থীকে একাধিকবার ধর্ষণের ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী (দালালীটারী ) গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই গ্রামের দাখিল পরীক্ষার্থীর সাথে একই ইউনিয়নের দক্ষিণ সোনাইকাজি গ্রামের খোশবর আলীর ছেলে ফরহাদ মিয়া চাঁদের (২০) প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্পর্ক চলাকালীন ফরহাদ মিয়া বিয়ের প্রলোভন দিয়ে বিভিন্ন জায়গায় ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেন। সর্বশেষ গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই ছাত্রীর মা বাড়িতে না থাকার সুবাদে ফরহাদ তার ঘরে ঢুকে আবারো তাকে ধর্ষণ করেন। এ সময় ওই ছাত্রী কান্নাকাটি করলে খুব শিগগিরই তাকে বিয়ে করবে বলে জানান ফরহাদ।

এ সময় ছাত্রীর কান্নার শব্দ ও দুজনের কথাবার্তায় আশপাশের লোকজন টের পেয়ে ফরহাদকে ওই ছাত্রীর ঘর থেকে হাতেনাতে আটক করে। ছেলে আটক হওয়ার খবর শুনে তার পরিবারের লোকজন এসে হুমকি ধামকি ও ভয়ভীতি দেখিয়ে ফরহাদকে ছিনিয়ে নিয়ে যায়। পরে গত রোববার ওই ছাত্রী নিজে ফুলবাড়ী থানায় অভিযোগ দায়ের করে।

ওই ছাত্রীর মা জানান, ফরহাদ আমার মেয়ের সর্বনাশ করেছে। আমি এর উপযুক্ত বিচার চাই।

এ ব্যাপারে জানতে চেয়ে ফরহাদ মিয়া চাঁদের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়। পরে তার ব্যবহৃত নম্বর দুটি বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় অভিযোগপ্রাপ্তির সত্যতা নিশ্চিত করে জানান, দাখিল পরীক্ষার্থীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সমাজকে রাজনীতির উর্ধ্বে রাখলে ধর্মীয় বিভাজনের সৃষ্টি হবে না: ইকবল হাসান মাহমুদ টুকু 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সনাতন ধর্মের উৎসব সবার, আগেকার দিনে পাড়া মহল্লার প্রতিবেশীরা এক সাথে

হুমকিতেও থামেনি প্রচারণা, মসজিদ থেকে টেনেহিঁচড়ে জামায়াত নেতাকে কোপালেন বিএনপির কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী প্রচারণা বন্ধে হুমকি-ধমকির মধ্যেও মাঠে থাকায় পাবনায় জামায়াতে ইসলামীর এক নেতার ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে বিএনপির কর্মীদের বিরুদ্ধে। মসজিদ থেকে টেনেহিঁচড়ে বের

বেলকুচিতে ‘৩৬ জুলাই বিপ্লব’ স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত ‘৩৬ জুলাই’ মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের বেলকুচিতে বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কাশ্মীরে জঙ্গি হামলায় অন্তত ২৫ পর্যটক নিহত

অনলাইন ডেস্ক: ভারতের কাশ্মীরে জঙ্গি হামলায় অন্তত ২৫ পর্যটক নিহত হয়েছেন। একে সাম্প্রতিক সময়ে বেসামরিক নাগরিকদের ওপর সবচেয়ে ভয়াবহ হামলা বলে অভিহিত করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার কাশ্মীরের

বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে’: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে। ১৩ ফেব্রুয়ারি থেকে জনগণ নতুন একটি বাংলাদেশ পাবে। আজ সোমবার কক্সবাজার

ইয়েমেনে ১৭ ইসরায়েলি গুপ্তচরকে মৃত্যুদণ্ড দিলো হুতিরা

আন্তর্জাতিক ডেস্ক ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত একটি আদালত ইসরাইল, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৭ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। হুতিদের গণমাধ্যম শনিবার এ তথ্য নিশ্চিত