দাকোপে বেড়িবাঁধ ভেঙে আট গ্রাম প্লাবিত, তীব্র খাদ্য ও পানির সংকট

খুলনা প্রতিনিধি: খুলনার দাকোপ উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া এলাকায় ঢাকী নদীর পানির তোড়ে ভেঙে যাওয়া বেড়িবাঁধ দুই দিনের প্রচেষ্টায় মেরামত করা সম্ভব হয়েছে। তবে এর মধ্যে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে অন্তত আটটি গ্রাম। এতে প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় মানবিক সংকটে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে ঢাকী নদীর চাপে তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া এলাকার প্রায় ১৫০ ফুট বেড়িবাঁধ ভেঙে যায়। ৮ অক্টোবর রাতে মেরামতের কাজ শুরু হলেও পরদিন জোয়ারের পানিতে আবারও বাঁধ ভেঙে পড়ে। ফলে উত্তর কামিনীবাসিয়া, বটবুনিয়া, নিশানখালী, আড়াখালী, দক্ষিণ কামিনীবাসিয়া, ভাদলাবুনিয়া, মশামারী, গড়খালী ও কাঁকড়াবুনিয়া গ্রামের বড় অংশ প্লাবিত হয়।

বাঁধ ভাঙনের ফলে ৩০২ বিঘা জমির আমন ধান, মাছের ঘের ও সবজিক্ষেত পানিতে তলিয়ে গেছে। ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে শতকোটি টাকা ছাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। অনেক পরিবার গৃহহারা হয়ে আশ্রয় নিয়েছে খোলা জায়গায় বা অন্যের বাড়িতে।

দুর্গত এলাকায় খাদ্য ও সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। বুধবার ভোর থেকে পানি উন্নয়ন বোর্ড তিন দফায় বাঁধ আটকানোর চেষ্টা চালায়, তবে জোয়ারের তীব্র স্রোত ও মাটির স্বল্পতার কারণে কাজ ব্যাহত হয়। অবশেষে গত রাতে বাঁধটি সফলভাবে আটকানো সম্ভব হয়।

খুলনার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তিনি পানিবন্দি মানুষের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন এবং শুকনো খাবার, চাল, ডাল, তেল, লবণ, হলুদ ও অন্যান্য ত্রাণসামগ্রী বিতরণ করেন। জেলা প্রশাসক বলেন, দ্রুত স্থায়ীভাবে বাঁধ মেরামতের ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সরকারি সহায়তা প্রদান করা হবে।

খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নজরুল ইসলাম জানান, বাঁধ আটকানোর ফলে অধিকাংশ জমির ধান রক্ষা পেলেও ১৫ বিঘার ফসল নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রণোদনা ও আঙিনায় সবজি চাষে সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম বলেন, “স্রোতের তীব্রতা ও মাটির অভাবে বাঁধ আটকাতে বেগ পেতে হলেও শেষ পর্যন্ত কাজ সম্পন্ন হয়েছে।” উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৬০ পরিবারকে শুকনো খাবার এবং ১২০ পরিবারকে চাল, ডাল, তেল, লবণ ও মসলাসহ ত্রাণ বিতরণ করা হয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আল্লাহ শেখ হাসিনার বিচার করেছেন: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সুপ্রিম কোর্টের একজন বিচারককে তো আপনারা কলাপাতায় ঘুমাতে দেখেছেন। তার বিছানার অভাব ছিল না। তার সৎ

বরিশালে নির্বাচনী মাঠে আওয়ামী লীগ কর্মীরা, নাশকতার আশঙ্কা করছেন বিএনপির শীর্ষ নেতারা

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল বিএনপিতে আওয়ামী লীগ কর্মীদের অনুপ্রবেশের অভিযোগ উঠেছে। খোদ দলীয় নেতাদের একাংশ অন্য অংশের বিরুদ্ধে আওয়ামী লীগ কর্মীদের

ভুয়া তথ্যে বাংলাদেশি পরিচয় নিচ্ছে রোহিঙ্গারা

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় রোহিঙ্গারা ভুয়া তথ্য ও জালিয়াতির মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্ম নিবন্ধন ও পাসপোর্ট সংগ্রহ করে নিজেদের বাংলাদেশি নাগরিক হিসেবে

জুলাই হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে সিআইডি। তাকে জুলাইয়ের একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।, সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম

গাজায় হামলার প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

অনলাইন ডেস্ক: যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের বেসামরিক লোকজনের ওপর গণহত্যার দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে

নভেম্বরে কার্যক্রম শুরু করছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’

নিজস্ব প্রতিবেদক: পাঁচটি দুর্বল ব্যাংক একীভূত করে গঠিত নতুন রাষ্ট্রায়ত্ত শরিয়াহভিত্তিক ব্যাংকে প্রাথমিকভাবে দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন আমানতকারীরা দেশের পাঁচটি দুর্বল ব্যাংক একীভূত