দাওয়াত না দেওয়ায় শিক্ষকদের মারধর করলেন সেচ্ছাসেবক দল নেতা

ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহনে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আমন্ত্রণ না পেয়ে দুই শিক্ষককে মারধর করে অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতা ও ইউনিয়ন ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ জুয়েলের বিরুদ্ধে।

গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে লর্ডহার্ডিঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ৭২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছিল। সকাল ৯টায় শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত হয়ে নিয়মিত কার্যক্রম পরিচালনা করছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার লর্ডহার্ডিঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে ৭২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। ওইদিন সকালে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা মাঠে উপস্থিত হয়। সকাল ৯টায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান শুরু হয়ে অনুষ্ঠান ধারাবাহিকভাবে চলছিল। এমন সময় ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি পদ প্রার্থী ও লর্ডহার্সিঞ্জ ইউনিয়ন ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ জুয়েলের নেতৃত্বে ৬/৭ জনের একটি সংবদ্ধ দল মাঠে এসে ক্রীড়া অনুষ্ঠানে কেন তাদেরকে আমন্ত্রণ করা করা হয়নি জানতে চেয়ে বিদ্যালয়ের মাইকে ঘোষণা দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ করে দেন।

পরে বিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক আবুল কালাম আজাদ ও কম্পিউটার অপারেটর রাফেজ হোসেন প্রতিবাদ জানালে তাদেরকে মারধর করেন এবং সকলকে অকথ্য ভাষায় গালন্দ করেন ওই নেতা।

ভুক্তভোগী শিক্ষক মো. আবুল কালাম আজাদ বলেন, ‘আমি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার খেলা পরিচালনা করছিলাম স্টেজের কাছে আসতেই সবার সামনে আমার ওপর অতর্কিত হামলা করা হয়। পূর্বপরিকল্পিতভাবে আমার ওপর হামলা চালানো হয়েছে।

বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর রাফেজ হোসেন বলেন,আমরা প্রতিবাদ জানালে আমাদেরকে মারধর করেন এবং সকলকে অকথ্য ভাষায় গালন্দ করেন ওই নেতা।

নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের প্রাক্তন এক শিক্ষার্থী বলেন, ‘প্রকাশ্য-দিবালোকে স্বেচ্ছাসেবক দলের নাম ভাঙিয়ে বিদ্যালয় আঙ্গিনায় প্রবেশ করে একজন শিক্ষককে এভাবে মারধর করায় আমরা খুবই আতঙ্কিত। এভাবে শিক্ষকরা লাঞ্ছিত হতে থাকলে দেশের শিক্ষক সমাজকে ভয়াবহ অবস্থার মধ্যে পড়তে হবে। দলের সাইনবোর্ড ব্যবহারকারী এসব অপরাধীদের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা জরুরী।

তবে অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা জুয়েলের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি এ ঘটনা সত্য নয় দাবী করে বলেন, ক্রীড়া প্রতিযোগিতায় স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা মারামারি করছিলো, আমরা ছাড়াতে গিয়েছি। আমি কাউকে মারধর করিনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসি বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সকল শিক্ষার্থী ও অভিভাবকদের সামনে আমাদের একজন সহকর্মীর ওপর হামলা চালানো হয়, যা খুবই দুঃখজনক। তাৎক্ষণিকভাবে আমরা এটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করি।

এ বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বলেন, এটি একটি অনাকাঙ্খিত ঘটনা। দলের নাম ভাঙ্গিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ এমন কাজ করতে পারে না। তবে যারা স্কুলে গিয়ে ঘটনা ঘটিয়েছে তার কিংবা ভুক্তভোগী বা স্কুল কর্তৃপক্ষ কেউই বিষয়টি জানায়নি। আপনার কাছ থেকে শুনেছি, বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। মো. শাহ আজিজ বলেন,ঘটনাটি আমি স্যোশাল মিডিয়াতে দেখেছি। এই বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এলএনজিবাহী ট্যাংকারের দৈনিক ভাড়া বেড়েছে ৪০ শতাংশেরও বেশি

অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলা এবং তেহরানের পাল্টা প্রতিক্রিয়ার পর সংঘাত বিস্তৃত হওয়ায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনে বড় ধাক্কা লেগেছে। ট্যাংকার ট্রাফিক

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বংশালে দগ্ধ ৬

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বংশালের বাংলাদেশ মাঠ এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬ জন দগ্ধ হয়েছেন। সোমবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে

ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত, নিহত ৬ সেনা সদস্যের পরিচয় প্রকাশ

অনলাইন ডেস্ক ইরাকের পশ্চিমাঞ্চলে সামরিক জ্বালানি সরবরাহকারী একটি বিমান দুর্ঘটনায় নিহত ছয় মার্কিন সেনা সদস্যের নাম পরিচয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। গত সপ্তাহের শুরুতে

রাজশাহী রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন প্রতিযোগিতা–২০২৬ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন প্রতিযোগিতা–২০২৬ এর শুভ উদ্বোধন, ফাইনাল খেলা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সিরাজগঞ্জ পুলিশ লাইন্স মাঠে

সাংবাদিক নির্যাতনের ঘটনায় কুড়িগ্রামের সাবেক ডিসি সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীনকে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে নির্যাতনের মামলায় সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

ধেয়ে আসছে ‘বিরল’ সাইক্লোন, সরে যাচ্ছেন মানুষ

আন্তর্জাতিক ডেস্ক: জনবহুল অঞ্চলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়। সামুদ্রিক এ ঝড়টিকে বিরল বলা হচ্ছে কারণ, গত ৫০ বছরে সেখানে কোনো সাইক্লোনের দেখা মেলেনি। পানিতে