দাওয়াত না দেওয়ায়’ যুবদলের ইফতার মাহফিলে বিএনপি নেতার হামলা-ভাঙচুর

সাভার প্রতিনিধি: দাওয়াত না দেওয়ায় সাভারের আশুলিয়া থানা যুবদলের ইফতার মাহফিলে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে থানা বিএনপির সহসভাপতি পিয়ার আলী ও বিএনপি নেতা ইদ্রিস আলীর বিরুদ্ধে। শনিবার (২২ মার্চ) দুপুর দুইটার দিকে আশুলিয়ার জামগড়া রুপায়ন মাঠে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

ইফতার মাহফিলের আয়োজন করেন জহির নামের এক যুবদল নেতা। এতে ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।

এ ঘটনায় যুবদল নেতা জহির বলেন, আজ প্রায় দুই হাজার লোকের ইফতারের আয়োজন করেছিলাম। সবাই আসবে এর মধ্যে আশুলিয়া থানা বিএনপির সহসভাপতি পিয়ার আলী ও ইদ্রিস আলী তাদের দলবল নিয়ে আমাদের উপর আক্রমণ করে এবং সব খাবার চারদিকে ফেলে দেয়। আমাদের ইফতার প্যান্ডেল ভেঙে ফেলে এবং গালিগালাজ করে। আমি এই ঘটনার বিচার চাই।’

পিয়ার আলীর নামে আশুলিয়া থানায় একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় এলাকার মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

এই ঘটনায় অভিযুক্ত পিয়ার আলীর সঙ্গে যোগাযোগ করতে তার মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

প্রকাশ্যে ইরানের পাশে পরমাণু শক্তিধর ৪ দেশ

ডেস্ক রিপোর্ট: এবার ইরান আর একা নেই ইরান। পাশে দাড়িয়েছে ৪ পরমাণু শক্তিধর দেশ। শক্ত বার্তা দিয়েছে মুসলিম বিশ্বও। সৌদি আরব, তুরস্ক থেকে শুরু করে

স্কুলে ঢুকে শিক্ষককে পেটালেন বিএনপি-ছাত্রদল নেতারা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় বিদ্যালয়ে ঢুকে সহকারী শিক্ষককে মারধর করেছেন বিএনপি ও ছাত্রদল নেতারা। রোববার (১৭ আগস্ট) সকালে সদর উপজেলার বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে এ

টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবের ‘মহালয়া’ অনুষ্ঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও শুভ মহালয়ার মধ্য দিয়ে দুর্গোৎসবের পুণ্যলগ্ন দেবীপক্ষ শুরু হয়েছে। রোববার (২১ সেপ্টম্বর) সকালে টাঙ্গাইল শহরের আদালত পাড়া পূজা সংসদ

সীমান্তে পাকিস্তান-ভারত গোলাগুলি চলছে

অনলাইন ডেস্ক: জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে তৈরি উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বুধবার ভোররাতে পাকিস্তানের বেশ কয়েকটি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। জবাবে পাল্টা

উত্তর পূর্ব বড়ঘোনা‌ এশায়াতুল‌ উলুম দারুল‌ হিকমা‌ মাদরাসায় হিফজ শাখা’র শুভ উদ্বোধন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের উত্তর পূর্ব বড়ঘোনা‌ ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান এশায়াতুল‌ উলুম দারুল‌ হিকমা‌ মাদরাসায় ‘দারুল হিকমা হিফজ শাখা’র

তাড়াশে অবৈধভাবে পুকুর খনন করার অভিযোগে ভ্রাম্যমান আদালতে সাড় আট লাখ টাকা জরিমানা

লুৎফর রহমান তাড়াশ: অবৈধভাবে পুকুর খননের অভিযোগে সিরাজগঞ্জের তাড়াশে আট টি পুকুরের ঠিকাদারকে আট লাখ ৪৫ হাজার টাকা জড়িমানা করে তা আদায় করা হয়েছে। সেই