দাঁড়িপাল্লার সমর্থনে চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর শতাধিক নারী–পুরুষের জামায়াত যোগদান

নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়িতে চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর শতাধিক নারী, পুরুষ ও যুবক দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।,

নির্বাচনি জনসভা শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় জনসভা মঞ্চে আনুষ্ঠানিকভাবে এই যোগদান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান।

তিনি নবাগতদের স্বাগত জানিয়ে বলেন,“সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যাবে বাংলাদেশ। জামায়াতে ইসলামী আগামী দিনে সব সম্প্রদায়ের অধিকার ও মর্যাদা অক্ষুণ্ন রেখে শান্তি ও সম্প্রীতির নতুন বাংলাদেশ গড়ে তুলবে।”

যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী, বান্দরবান জেলা জামায়াতের আমির এ এস এম আব্দুস সালাম, রাঙ্গামাটি জেলা আমির অধ্যাপক আব্দুল আলিম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় কেন্দ্রীয় সংগঠক মিঞ্জিলা ঝুম, মারমা ঐক্য ফেডারেশনের আহ্বায়ক চাইথোয়াই মারমাসহ চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।

নবযোগদানকারীরা জানান, সাম্য, ন্যায়বিচার ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রত্যাশা থেকে তারা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন এবং আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে মাঠে সক্রিয়ভাবে কাজ করবেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টাঙ্গাইলে ফিটনেসবিহীন পুরোনো গাড়ি সাজ-সজ্জায় ‘নতুন’ বানানোর ধুম

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টাঙ্গাইল জেলায় সড়ক-মহাসড়কে পশুবাহী ও বাড়তি যাত্রীচাপ সামাল দিতে পুরোনো, ফিটনেসবিহীন ও লক্কর-ঝক্কর বাস-ট্রাকগুলো রাস্তায় নামানোর মরিয়া প্রস্তুতি

ইরান দাবি না মানলে কঠোর পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের

অনলাইন ডেস্ক: ইরান শর্ত না মানলে ‘খুব কঠোর কিছু’ করা হবে বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে

সিরাজগঞ্জে বিএনপির ২ গ্রুপে সংঘর্ষ, আহত ২০

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপির সম্মেলন প্রস্তুতি সভা ও কার্যালয়ে প্রবেশকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন নেতাকর্মী

চব্বিশ ঘণ্টার ব্যবধানে দেশে আবারও ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক: শুক্রবার দেশজুড়ে তীব্র ভূমিকম্পের ২৪ ঘণ্টা না যেতেই গাজীপুরের বাইপাইল আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে রেকর্ড

প্রধান উপদেষ্টার কাছে ৪ সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে চার কমিশন। আজ বুধবার (১৫ জানুয়ারি)। বেলা সাড়ে ১১টার দিকে তেজগাঁওয়ে

বেলকুচিতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বেলকুচি