দাঁড়িপাল্লার এজেন্ট থাকায় মসজিদের ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করায় হেসাখাল খামার পাড়া মজুমদার বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ মো. আব্দুল আলিম ভূইয়াকে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে।

গত ১৩ (ফেব্রুয়ারী) শুক্রবার কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল এলাকায় ঘটনাটি ঘটেছে।

অভিযোগে জানা যায়, হেসাখাল খামার পাড়া মজুমদার বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ মো. আব্দুল আলিম ভূইয়া (৫৮) গত শুক্রবার চাকরিচ্যুত হন। তাকে চাকরিচ্যুত করেন উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি ও হেসাখাল গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম মজুমদার।

স্থানীয়রা জানান, হেসাখাল গ্রামের মমতাজউদ্দিনের ছেলে হাফেজ আব্দুল আলিম প্রায় পাঁচ বছর ধরে ওই মসজিদে ইমামতি করে আসছিলেন। গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে হেসাখাল বাজার ভোটকেন্দ্রের মহিলা বুথে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এর জেরে তাকে ইমামতির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।

এ বিষয়ে অভিযোগ রয়েছে, মসজিদ কমিটিতে আনুষ্ঠানিক দায়িত্ব না থাকলেও দলীয় প্রভাব খাটিয়ে জাহাঙ্গীর আলম মজুমদার তাকে অপসারণ করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোজাফফার হোসেন সেলিম দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন বলে জানা গেছে।,

চাকরিচ্যুত ইমাম হাফেজ আব্দুল আলিম ভূইয়া কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের বলেন, “জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লার এজেন্টের দায়িত্ব পালন করায় আমাকে বরখাস্ত করা হয়েছে। স্বল্প বেতনে চাকরি করি। এখন রমজান মাস, এ সময়ে নতুন করে কোথাও চাকরি পাওয়া কঠিন। নির্বাচনের দিন দুইজনকে নামাজ পড়ানোর দায়িত্ব দিয়ে আমি কেন্দ্রে গিয়েছিলাম। আমি স্থানীয় সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই।”

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে জাহাঙ্গীর আলম মজুমদারকে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোজাফফার হোসেন সেলিম বলেন, “গত শুক্রবার জুমার নামাজের পর বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করলে জাহাঙ্গীর আলম মজুমদার আমার ওপর হামলার চেষ্টা করেন। তিনি মসজিদ কমিটির সভাপতি ওবায়েদ হোসেন মজুমদারের কথাও শোনেননি।”

উপজেলা জামায়াতের নায়েবে আমির এস এম মহিউদ্দিন বলেন, ঘটনাটি সত্য। ইমামকে মসজিদে আসতে নিষেধ করা হয়েছে। তাকে সসম্মানে পুনর্বহাল করা হলে পরিবারটি উপকৃত হবে।

অন্যদিকে, কুমিল্লা-১০ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাত বলেন, “ফ্যাসিবাদী আচরণ করলে জনগণ তা প্রত্যাখ্যান করবে। আলেম-ওলামারা জাতির পথপ্রদর্শক। নাঙ্গলকোট-লালমাই এলাকায় তাদের কোনোভাবে হয়রানি করা উচিত নয়।”

ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের মধ্যে সমঝোতার মাধ্যমে বিষয়টির সমাধান হবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মোংলায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোংলায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে মোংলা বন্দর বহুমুখী

সিরাজগঞ্জ -৪ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন মাওলানা রফিকুল ইসলাম খান 

জুয়েল রানা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সিরাজগঞ্জ -৪ উল্লাপাড়া, সলঙ্গা আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা

বাংলাদেশের ওপর শুল্ক স্থগিতে ট্রাম্পকে ধন্যবাদ জানালেন ড. ইউনূস

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশের ওপর পারস্পরিক শুল্ক কার্যকর স্থগিত করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।’ বুধবার দিবাগত রাতে

গ্রেফতার থেকে বাঁচতে হুজুর ডেকে মিলাদ কৃষক লীগ নেতার, একদিন পরই ধরা

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের সাতকানিয়ায় ছাত্র আন্দোলনে হামলার পর নিজের গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে নিজেকে লুকিয়ে রাখেন উপজেলা কষক লীগের সহ-সভাপতি মাহফুজুর রহমান। এমনি গত সোমবার

তোফায়েল আহমেদের মৃত্যুর খবরের গুঞ্জন, যা জানা গেলো

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ, সাবেক বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ সুস্থ আছেন। সোমবার (১৪ এপ্রিল) রাতে হঠাৎ করে ওঠা তার মৃত্যুর

সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের নতুন অধ্যক্ষ মনোয়ার হোসেনের যোগদান

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের নতুন অধ্যক্ষ হিসাবে যোগদান করেছেন সহকারী অধ্যাপক মো. মনোয়ার হোসেন। যোগদান উপলক্ষে কলেজের শিক্ষক পরিষদের আয়োজনে শিক্ষক