দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়ে বিএনপির মহাসচিবের কাছে ৩৩ নেতার আবেদন

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা-২ আসনে দলীয় প্রার্থী আব্দুর রউফের মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে আবেদন করেছেন সাতক্ষীরা সদর উপজেলার ৩৩ নেতা। গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার ১২টি ইউনিয়ন বিএনপির সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক যৌথভাবে এই আবেদন করেন। আবেদনের অনুলিপি খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিতের কাছে পাঠানো হয়েছে।,

আবেদনে বলা হয়, বিএনপির মনোনয়নপ্রাপ্ত মো. আব্দুর রউফ অতীতে কয়েকবার দল পরিবর্তন করেছেন। ২০০৯ সালে বিএনপি থেকে জাতীয় পার্টিতে যোগ দিয়ে পরে আবার তিনি বিএনপিতে ফেরেন। আবেদনপত্রে উল্লেখ করা হয়, দলীয় আদেশ অমান্য করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় ২০২৪ সালের ২৫ এপ্রিল কেন্দ্রীয় বিএনপি আব্দুর রউফকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করে। সেই বহিষ্কারাদেশ এখনো প্রত্যাহার হয়নি। এ ছাড়া, গত ২৩ এপ্রিল এক মাহফিলে ইসলামি বক্তা কবির বিন সামাদের সঙ্গে অসৌজন্যমূলক ও আপত্তিকর আচরণের অভিযোগে তিনি আলোচনায় আসেন, যা দেশব্যাপী নিন্দার ঝড় বইয়ে দেয়। ওই ঘটনার প্রতিবাদে স্থানীয় আলেম-ওলামারা বিক্ষোভ সমাবেশ করে তাঁর গ্রেপ্তারের দাবি জানান। আবেদনে আরও বলা হয়, সাতক্ষীরা ট্রাক শ্রমিক ইউনিয়ন ও সরকারি খাসজমি দখলের ঘটনায় গত বছর জেলা প্রশাসক আব্দুর রউফকে প্রকাশ্যে ‘বাটপার’ বলেছিলেন, যার ভিডিও ভাইরাল হয়।,

আবেদনের বিষয়টি নিশ্চিত করে আগরদাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বলেন, ‘চেয়ারম্যান আব্দুল আলিম দীর্ঘদিন সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির নেতৃত্ব দিয়েছেন। আমরা তাঁকে সুখে-দুঃখে পেয়েছি। আমরা তাঁর মনোনয়ন প্রত্যাশা করি।’

উল্লেখ্য, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত সোমবার (৩ নভেম্বর) দলের প্রার্থী তালিকা ঘোষণা করেন। তার পরপরই রাত ১০টায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বিনেরপোতা বাইপাস মোড়ে আব্দুর রউফের মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন। টায়ার জ্বালিয়ে বিক্ষোভের কারণে ঘণ্টাদুয়েক যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে কর্মসূচি স্থগিত করা হয়।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কাজিপুরে ভূমি মেলার উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আবদুল জলিল’কাজিপুর (সিরাজগঞ্জ) ‘নিয়মিত কর প্রদান করি, নিজের ভূমি সুরক্থি রাখি’ প্রতিপাদ্যে সিরাজগঞ্জের কাজিপুরে তিনদিনব্যাপী (২৫ মে-২৭ মে)ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। ভূমি মন্ত্রনালয়, ভূমি

রাতে সাপ হয়ে কামড়াতে যান স্ত্রী, প্রশাসনের কাছে স্বামীর অভিযোগ

অনলাইন ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে এক ব্যক্তির অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। তার দাবি, রাতে স্ত্রী সাপ হয়ে যান এবং তাকে কামড়ানোর চেষ্টা করেন! মঙ্গলবার (৭ অক্টোবর)

দিনাজপুরে মাজারে দুর্বৃত্তের হামলা, অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের ঘোড়াঘাটে পীর রহিম শাহ ভান্ডারীর মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) উপজেলার রাণীগঞ্জ বাজার থেকে

ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা: মুসলিম লীগ সভাপতি

নিজস্ব প্রতিবেদক: ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলা করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহসিন রশীদ। তার দাবি,

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত, কাল বাংলাদেশ-পাকিস্তান অলিখিত সেমিফাইনাল

নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে আসরের ফাইনাল নিশ্চিত করেছে ভারত। আগে ব্যাট করে বাংলাদেশকে ১৬৯ রানের টার্গেট দেয় সুরিয়াকুমারের দল।

সাংবাদিকতাই তো নেই, সংস্কার কীসের?

ঠিকানা টিভি ডট প্রেস: দেশে তো সাংবাদিকতাই নেই, সংস্কার কীভাবে হবে- এমন জটিল প্রশ্ন অস্বাভাবিক নয়। একান্ত ব্যক্তিগত পর্যবেক্ষণে বলতে পারি, নব্বইয়ের আগে সময়ের প্রয়োজনে