দলীয় প্রভাবমুক্ত মানবিক পুলিশ বাহিনী গঠনের লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশকে জনগণের বন্ধু হিসেবে কাজ করতে হবে এবং বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত রেখে আধুনিক ও সেবাধর্মী হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশ কোনো বিশেষ দলের লাঠিয়াল বাহিনী নয়; বরং জনগণের নিরাপত্তা ও সেবায় নিয়োজিত একটি পেশাদার বাহিনী হিসেবে তাদের ভূমিকা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো সংস্কারের অংশ হিসেবে পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয়েছে, যার উদ্দেশ্য বাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত রাখা। এ উদ্যোগের সুফল শিগগিরই দৃশ্যমান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা ও মানবিকতা বজায় রাখতে হবে। ব্রিটিশ আমলের পুরোনো পুলিশ আইন পরিবর্তন করে সময়োপযোগী আইন প্রণয়নের কাজ চলমান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, পুলিশের কার্যক্রমে এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে অপরাধীর মনে ভীতি এবং নিরপরাধ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ সৃষ্টি হয়। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং ডিজিটাল অপরাধ দমনে আধুনিক কারিগরি দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হামজা-সোহেলের গোলে ‘ওপরের দল’ ভুটানকে হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৮৩ নম্বরে থাকা বাংলাদেশের চেয়েও এক ধাপ ওপরে ভুটান। তবে হামজা চৌধুরী-ফাহামিদুল ইসলামদের নিয়ে গড়া বাংলাদেশ এখন ভুটানের চেয়ে কাগজে-কলমে বেশ

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা, বাজারে আসছে ইরানি তেল

অনলাইন ডেস্ক: ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের পরিকল্পনা গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। বিশ্ববাজারে তেলের সরবরাহ স্থিতিশীল রাখতে সমুদ্রপথে থাকা ইরানি তেলের ওপর থেকে বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়া

লেবাননে ইসরায়েলের বিমান হামলায় ২৪ জন আহত

অনলাইন ডেস্ক: যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এতে আহত হয়েছেন ২৪ জন। ইসরায়েলের দাবি, তারা লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর গাড়ি

ইরানের সাথে চতুর্থ দফা পরমাণু আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক: ইরানের সাথে চতুর্থ দফায় পরমাণু আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র। রোববার ওমানের রাজধানী মাসকটে এই পরমাণু আলোচনা অনুষ্ঠিত হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বিষয়টি জানিয়েছেন

জুলাই বিপ্লবকে মুছে ফেলার অপচেষ্টা চলছে: হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আগস্টের পর দেখছি যতই দিন যাচ্ছে জুলাই বিপ্লবকে মুছে ফেলার এক ধরণের অপচেষ্টা চলছে। সরকারের

নেপালের পার্লামেন্টে আগুন ধরিয়ে দিলেন বিক্ষোভকারীরা

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগের পর পার্লামেন্টের ভেতর প্রবেশ করেছেন নেপালের শত শত বিক্ষোভকারী। এ সময় পার্লামেন্টের মূল ভবনে আগুন ধরিয়ে দেন তারা।