দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা, বাঁশখালী পৌর ছাত্রদলের আনন্দ মিছিল

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: দীর্ঘদিন পরে গত রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ইদ্রিস মিয়াকে আহবায়ক ও লায়ন মো. হেলাল উদ্দিনকে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়।

কমিটিতে যুগ্ম আহবায়ক নির্বাচিত করা হয় বাঁশখালীর সাবেক সাংসদ মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর সন্তান মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে।

এদিকে তাকে দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটিতে যুগ্ম আহবায়ক নির্বাচিত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য এস.এম. তৈয়ব এর নের্তৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার মিয়ার বাজার থেকে শুরু হয়ে আনন্দ মিছিলটি বাঁশখালী প্রধানসড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদরে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভা ছাত্রদল নেতা মোহাম্মদ জাকের, মোহাম্মদ তারেক, সরকারি আলাওল কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব আরমান সিকদার, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ জুবায়ের, শওকত, আবু ছালেক, জয়নাল, আব্দু রহিম সিকদার, মোহাম্মদ সাইফুল, আলাওল কলেজ ছাত্রদল নেতা জাহেদুল ইসলাম, মোহাম্মদ আরফাত, আবু বক্কর, কপিল উদ্দিন, জিসান, হুমায়ুন, আরিফ, রকিব প্রমুখ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ধর্ষণের শিকার শিশুটির সব ছবি অপসারণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিটিআরসি কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ও নারী মুখপাত্রের ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব সাইদুর রহমান ও মুখপাত্র এলমা খাতুনের মদের আড্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবকে পিটিয়ে হত্যার পর অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকায় মহানবী হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এমনকি তার লাশে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। এ ঘটনার

বুকে পাথর চেপে তারেক রহমান ‘হ্যাঁ’ বললেও তৃণমূলে ‘না’-এর ক্যাম্পেইন চলছে: সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, তারেক রহমান বুকে পাথর চেপে ‘হ্যাঁ’–এর পক্ষে অবস্থান নিলেও তৃণমূলের নেতাকর্মীরা ‘না’–এর পক্ষে প্রচার

দুর্নীতি মামলায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের ১৫ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাককে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। শুক্রবার দ্য স্ট্রেইটস টাইমের প্রতিবেদনে এ তথ্য

সিরাজগঞ্জ জেলা বিএনপি নেতা অমর কৃষ্ণ দাসের সাথে ইউনিয়ন বিএনপির মতবিনিময়

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাসের সাথে শিয়ালকোল ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ জুলাই)