দক্ষিণ কোরিয়ায় নৌবাহিনীর টহল বিমান বিধ্বস্ত, চারজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ায় নৌবাহিনীর একটি সামুদ্রিক টহল বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ জানায়, বিমানটিতে চারজন আরোহী ছিলেন।

দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী জানিয়েছে, বিমানটি উড্ডয়নের প্রায় ছয় মিনিট পর স্থানীয় সময় দুপুর ২টার ঠিক আগে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর পোহাংয়ের কাছে একটি পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়।

নৌবাহিনী জানিয়েছে, সামুদ্রিক টহল বিমানটি যখন উড্ডয়ন এবং অবতরণের প্রশিক্ষণ নিচ্ছিল তখন এটি বিধ্বস্ত হয়। এক বিবৃতিতে তারা জানায়, ‘নৌবাহিনী সামুদ্রিক টহল বিমানের ক্রুদের চারটি মৃতদেহই খুঁজে পেয়েছে এবং সেগুলো উদ্ধার করছে।’

দক্ষিণ কোরিয়ার সরকারি বার্তা সংস্থা ‘ইয়োনহাপ’ নিউজ এজেন্সি জানিয়েছে, নিহত চারজনের মধ্যে দু’জন অফিসার এবং দু’জন নন-কমিশনড অফিসার ছিলেন।

কোনো বেসামরিক লোকের হতাহতের খবর নিশ্চিত করা হয়নি। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে নৌবাহিনী।

ইয়োনহাপ জানিয়েছে, দমকল কর্তৃপক্ষ উদ্ধার কার্য চালাতে প্রায় ৪০ জন কর্মী পাঠিয়েছে।

ডিসেম্বরে দক্ষিণ কোরিয়া তাদের মাটিতে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনার মুখোমুখি হয় যখন একটি জেজু এয়ার বোয়িং ৭৩৭-৮০০ বিমানটি অবতরণকালে একটি কংক্রিটের বাধায় ধাক্কা খেয়ে আগুনের গোলায় বিস্ফোরিত হয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মসজিদে মাইক ব্যবহারের অনুমতি দিল না আদালত

ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশের এলাহাবাদ হাইকোর্ট লাউডস্পিকারে আজান দেয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। আদালতের নির্দেশনায় বলা হয়েছে, মসজিদে কেবলমাত্র একজন মুয়াজ্জিন খালি গলায় আজান দিতে

টাঙ্গাইলে ১০ দিনব্যাপী তারুণ্যর মেলা উদ্বোধন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে টাঙ্গাইল জেলা প্রশাসন আয়োজিত ১০ দিনব্যাপী তারুণ্যর মেলা উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে জেলা

ডাকাতির প্রস্তুতিকালে বাঁশখালীতে ১৬টি দেশীয় অস্ত্র সহ ১২জলদস্যু গ্রেফতার

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: মধ্যরাতে বাঁশখালী বহিঃনোঙ্গর সংলগ্ন সমুদ্র এলাকায় একটি সক্রিয় ডাকাত দলের ডাকাতির পরিকল্পনার খবর পেয়ে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন

ভারতের হামলা আসন্ন, পরমাণু হামলায় প্রস্তুত পাকিস্তান

ডেস্ক রিপোর্ট: ভারত যদি পাকিস্তানে হামলা করে অথবা নয়াদিল্লি যদি পাকিস্তানের পানি সরবরাহ ব্যাহত করে, তাহলে ইসলামাবাদ পারমাণবিক অস্ত্র ব্যবহার করে এর জবাব দেবে। শনিবার

যমুনা ভাঙনে সর্বস্বহারা ২০০ পরিবার, পুনর্বাসনের দাবিতে শাহজাদপুরে মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের হাটপাচিল গ্রামে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে সর্বস্ব হারানো দুই শতাধিক পরিবার পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছেন। শনিবার (১৪ জুন)

হাসিনাকে নিয়ে বাংলাদেশবিরোধী নতুন ষড়যন্ত্র দিল্লির

নিজস্ব প্রতিবেদক: পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনাকে নিয়ে ভারতের বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র ও অপতৎপরতায় নতুন নতুন মাত্রা যোগ হচ্ছে। আওয়ামী লীগের এই প্রধানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যখন