থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে নিহত বেড়ে ৩৬

অনলাইন ডেস্ক: ভারতের তামিলনাড়ুতে অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগামের (টিভিকে) সমাবেশে পদদলিত হয়ে নারী ও শিশুসহ কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০ জনের বেশি। খবর- হিন্দুস্তান টাইমসের।

শনিবার সন্ধ্যায় তামিলনাড়ুর কারুর জেলায় হতাহতের এ ঘটনা ঘটে। তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা সুভ্রামানিয়ান বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে ১৬ জন নারী, ৯ জন পুরুষ ও ৬ শিশু রয়েছেন।,

কারুর-ইরোড মহাসড়কের ভেলুসামাইপুরামে থালাপতি বিজয়ের ‘ভেলিচাম ভেলিয়েরু’ নামের এক জনসভায় হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন। তিনি বক্তব্য দেওয়ার সময় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। একপর্যায়ে তিনি বক্তৃতা বন্ধ করতে বাধ্য হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে আটটার দিকে বিপুলসংখ্যক লোক থালাপতি বিজয়কে একনজর দেখার জন্য মঞ্চের ব্যারিকেডের দিকে এগিয়ে যান। ওই সময় ঘটনার সূত্রপাত হয়। লোকজন হুড়োহুড়ি করে সামনে যাওয়ার সময় অনেকেই অচেতন হয়ে পড়েন। এ অবস্থায় শিশুরা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। উপস্থিত পুলিশ ও স্বেচ্ছাসেবকেরা পরিস্থিতি সামলানোর আগেই অনেকে পদদলিত হন।,

পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, সমাবেশে ধারণার চেয়ে অনেক বেশি লোক সমাগম হয়। এতে ৩০ হাজারের মতো মানুষকে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। তবে স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৬০ হাজার মানুষ সেখানে জড়ো হয়েছিলেন। তাদের কেউ কেউ হেঁটে, কেউ ট্রাক্টরে ও অনেকে বাসে করে সমাবেশস্থলে পৌঁছান।

পুলিশের আরেকটি সূত্র জানিয়েছে, সমাবেশে ধারণার চেয়ে অনেক বেশি লোকের সমাগম হয়। অতিরিক্ত ভিড়ের কারণে প্রবেশপথগুলোতে জট লেগে যায়।

স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঞ্চের চারপাশে পর্যাপ্ত ফাঁকা জায়গা ছিল না। ফলে বিজয়কে একনজর দেখার জন্য মানুষ যখন সামনে এগোতে থাকে, তখন অতিরিক্ত চাপে এমন পরিস্থিতির সৃষ্টি হয়।

যানজটের কারণে ওই এলাকায় অ্যাম্বুলেন্স চলাচলে ব্যাঘাত ঘটে। শেষ পর্যন্ত স্বেচ্ছাসেবকেরা মানববন্ধনের মতো করে দাঁড়িয়ে আহতদের জন্য পথ তৈরি করে দেন। আহতদের অনেককে কারুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। অনেককে ইরোড ও তিরুচিরাপল্লি মেডিকেল কলেজে নেওয়া হয়েছে।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘তামিলনাড়ুর করুরে একটি রাজনৈতিক সমাবেশে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। যারা প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। এই কঠিন সময়ে তারা ধৈর্য ধারণ করতে পারবেন বলে আশা করছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে অদৃশ্য ফ্যাসিবাদী চক্র সক্রিয়: টুকু

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ৫ আগস্টের পর থেকে বিএনপির বিরুদ্ধে অদৃশ্য ফ্যাসিবাদী চক্র ষড়যন্ত্র শুরু

১৫ বছরে বিদ্যুৎ খাতে সরকারের লোকসান ৫০ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: বিগত সরকার তীব্র বিদ্যুৎ সংকটকে অর্থ লুটের অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। দায়মুক্তি অধ্যাদেশ জারি করে অপরাধকে আড়ালে রাখা হয়েছে। রোববার বিদ্যুৎ ভবনে আয়োজিত

নারীকে হত্যাচেষ্টা মামলায় বাবা-ছেলের কারাদণ্ড 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আপন চাচাতো বোনকে হত্যাচেষ্টার দায়ে ব্যাংক কর্মকর্তা মুকুল আহাম্মেদ ও তার বাবা মইজু মন্ডলকে ৯ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে

ইরানে হামলার জন্য প্রস্তুত মার্কিন বাহিনী, ট্রাম্পের নির্দেশের অপেক্ষা

অনলাইন ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানে হামলা চালানোর জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের অপেক্ষায় রয়েছে তারা। মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, একাধিক মার্কিন

জামায়াতে যোগ দিলেন বিএনপির ৭১ নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহেলা ইউনিয়নে বিএনপির ৭১ নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় জেহেলা ইউনিয়নে জামায়াতে ইসলামী আয়োজিত এক যোগদান

প্রবাসীর স্ত্রীকে জোরপূর্বক যুবদল সভাপতির সঙ্গে বিয়ে দিলেন আ. লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীকে হাত পা বেঁধে নির্যাতনের পর পরকীয়া প্রেমিক যুবদল সভাপতির সঙ্গে জোরপূর্বক বিয়ে দিলেন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা। মঙ্গলবার (২১ অক্টোবর)