থালাপতি বিজয়কে টানা ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আন্তর্জাতিক ডেস্ক: তামিলনাড়ুর করুর জেলার ভয়াবহ পদদলিতকাণ্ডের তদন্তে অভিনেতা ও তামিলাগা ভেত্ত্রি কাজাগাম (টিভিকে)-এর প্রধান থালাপতি বিজয়কে টানা প্রায় ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। সোমবার (১২ জানুয়ারি) দিল্লির সিবিআই সদর দপ্তরে তাকে হাজিরা দিতে হয়।

এদিন সকাল ১১টা ২৯ মিনিটে সিবিআই সদর দপ্তরে পৌঁছান বিজয়। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দুর্নীতি দমন শাখার তদন্তকারী দলের সামনে তিনি হাজির হন।

সন্ধ্যা ৬টা ১৫ মিনিট নাগাদ জিজ্ঞাসাবাদ শেষে দপ্তর ত্যাগ করেন তিনি।

সংবাদ সংস্থা পিটিআইয়ের তথ্য অনুযায়ী, তদন্তসংশ্লিষ্ট কিছু বিষয় আরো স্পষ্ট করার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে সিবিআই। সেই কারণে বিজয়কে ফের তলব করা হতে পারে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) হাজিরার নির্দেশ দেওয়া হলেও পঙ্গলের কারণ দেখিয়ে তিনি বিকল্প তারিখ চেয়ে আবেদন করেন।

জিজ্ঞাসাবাদের সময় সিবিআই সদর দপ্তরের বাইরে বিজয়ের বিপুলসংখ্যক সমর্থক জড়ো হন। অভিনেতা চেন্নাই থেকে একটি চার্টার্ড ফ্লাইটে দিল্লি পৌঁছান। তার সঙ্গে টিভিকে দলের কয়েকজন সহকর্মীও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বছরের ২৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর করুর জেলায় টিভিকে আয়োজিত একটি রাজনৈতিক সমাবেশে ভয়াবহ পদদলনের ঘটনা ঘটে।

অতিরিক্ত ভিড়ের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ওই ঘটনায় ৪১ জনের মৃত্যু হয় এবং ৬০ জনেরও বেশি মানুষ আহত হন।,

ঘটনার তদন্তভার গত ২৬ অক্টোবর সিবিআইয়ের হাতে তুলে দেয় সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত মন্তব্য করে, ঘটনার পর রাজ্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কিছু বক্তব্য জনআস্থা ক্ষুণ্ন করেছে। ন্যায়বিচার নিশ্চিত করতে এবং মানুষের আস্থা ফিরিয়ে আনতে একটি নিরপেক্ষ, স্বাধীন ও পক্ষপাতহীন তদন্ত প্রয়োজন বলেও জানায় আদালত।

সূত্র: হিন্দুস্থান টাইমস

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নির্বাচনের সঙ্গে জড়িত কেউ আওয়ামী লীগের দোসর না, সবাই খুব ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের সঙ্গে জড়িত কর্মকর্তাদের প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এখানে আওয়ামী লীগের দোসর বলতে কিছু নেই।

ওড়িশায় ৪৪৪ জন আটক: বাংলাদেশি-রোহিঙ্গা সন্দেহ, ২৩ জন ভারতীয় দাবি মহুয়ার

অনলাইন ডেস্ক: ভারতের ওড়িশা রাজ্যের ঝাড়সুগুড়া জেলায় অবৈধ অনুপ্রবেশবিরোধী অভিযানে ৪৪৪ জনকে আটক করেছে পুলিশ। সন্দেহ করা হচ্ছে, এদের মধ্যে অনেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিক।

গ্লোবাল ইসলামী ব্যাংকের ৪১তম বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শুরু

নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংকের ৪১তম বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা ব্যাংকের ঢাকাস্থ ট্রেনিং ইনস্টিটিউটে ২৯ জানুয়ারি ২০২৫ তারিখ শুরু হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান মোহাম্মদ

সামিটে ৩১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে: বিডা চেয়ারম্যান

অনলাইন ডেস্ক: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, সদ্য সমাপ্ত বিনিয়োগ সম্মেলনে

পাকিস্তানের দাবি: অভিযানে ৩৩১ তালেবান নিহত, সীমান্তে তীব্র সংঘর্ষ

অনলাইন ডেস্ক: পাকিস্তান জানিয়েছে, আফগানিস্তানের বিরুদ্ধে পরিচালিত ‘অপারেশন গজব লিল-হা’ অভিযানে এখন পর্যন্ত অন্তত ৩৩১ জন আফগান তালেবান ও তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত

ইরানে বিক্ষোভে প্রায় ২ হাজার মানুষের প্রাণহানি

অনলাইন ডেস্ক: ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে প্রায় ২ হাজার মানুষের প্রাণহানি হয়েছে। এর মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রয়টার্সকে এক ইরানি কর্মকর্তা