থানা অবরোধ মামলায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতা আটক

রেজাউল ইসলাম হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা থানা অবরুদ্ধ করে সরকারি কাজে বাঁধা দেওয়ার মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল তালুকদার ও যুগ্ম আহবায়ক জাহিদ হাসান জয়কে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ।

আটক সোহেল তালুকদার (৩৬) হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের আরাজী শেখ সুন্দর গ্রামের মৃত আমীর আলীর ছেলে। অপরদিকে জাহিদ হাসান জয় (৩৫) ডাউয়াবাড়ী ইউনিয়নের খোর্দ বিছনদই গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।

রবিবার (৬ জুলাই) রাতে কালিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এর আগে দুপুরে হাতীবান্ধা থানা পুলিশ একই মামলায় শরিফুল ও রাশিদুল নামে দু’জনকে আটক করে। এ নিয়ে হাতীবান্ধা থানায় দায়ের করা মামলায় মোট ৬ জনকে আটক করা হয়েছে। উল্লেখ্য, গত ২ জুলাই সাজাপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নিতে দুষ্কৃতিকারীরা পাটগ্রাম থানা অবরুদ্ধ করে ব্যাপক ভাঙচুর চালায়। ওই সময় পাটগ্রাম থানা হাতীবান্ধা থানার সহযোগিতা চাইলে, হাতীবান্ধা বিএনপির নেতাকর্মীরা পুলিশের গতি রোধ করে নিজেরাই থানাটি অবরুদ্ধ করে রাখেন। এতে করে সরকারি কার্যক্রমে বিঘ্ন ঘটে। ঘটনার দুই দিন পর, ৪ জুলাই হাতীবান্ধা থানায় বিএনপির ২৭ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহমুদুন-নবী বলেন, ২ জুলাইয়ের ঘটনায় দায়ের করা মামলার এজাহার নামীয় আসামি সোহেল তালুকদার এবং তদন্ত প্রাপ্ত আসামি জাহিদ হাসান জয়কে কালিগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। অন্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সলঙ্গায় জামায়েত ইসলামীর প্রতিনিধি সম্মেলণ অনুষ্ঠিত 

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় বাংলাদেশ জামায়েত ইসলামী রামকৃষ্ণপুর ইউনিয়ন শাখার আয়োজনে প্রতিনিধি সম্মেলণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের উনুখাঁ পাগলাপীর উচ্চ বিদ্যালয় মাঠে

খুকনীতে ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খুকনীতে ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্বব্যাপী মাজলুম গাজাবাসীদের আহুত হরতাল সমর্থন ও ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে,

সিরাজগঞ্জে উচ্চস্বরে গান বাজিয়ে রেস্টুরেন্টে কিশোরী ধর্ষণ, তিন আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে একটি রেস্টুরেন্টে সাউন্ডবক্সে উচ্চস্বরে গান বাজিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা কামারখন্দ

শাহবাগ মোড়ে নার্সিং শিক্ষার্থীদের অবরোধ, জনজীবনে দুর্ভোগ

স্টাফ রিপোর্টার: ডিপ্লোমা কোর্সকে স্নাতক স্বীকৃতি দেয়ার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন নার্সিং শিক্ষার্থীরা। বুধবার দুপুর দেড়টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে এ অবস্থান করেন

ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার

চিকিৎসার জন্য নুরকে বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের সভাপতি জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম রাজনীতিবিদ নুরুল হক নূরের সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২ সেপ্টেম্বর)