থানার ভেতরে ঢুকে এএসআইকে ছুরিকাঘাত

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা থানার ভেতরে ঢুকে এএসআই মহসিন আলীকে ছুরিকাঘাত করেছে এক দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১০টার দিকে থানার মূল ফটকের পাশে দায়িত্ব পালনরত অবস্থায় এই হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে হঠাৎ এক ব্যক্তি থানার ভেতরে প্রবেশ করে দায়িত্বরত সেন্ট্রি কনস্টেবল সিরাজুল ইসলামের হাতে থাকা অস্ত্র টানাটানি করতে থাকে। বিষয়টি দেখে সঙ্গে সঙ্গে তাকে থামাতে এগিয়ে যান এএসআই মহসিন আলী। তখন ওই ব্যক্তি হঠাৎ ছুরি বের করে মহসিন আলীর ওপর হামলা চালায়। ছুরিকাঘাতে তার কপাল ও এক হাতে আঘাত লাগে, হাতের একটি নখও ছিঁড়ে যায়।

চিৎকার শুনে থানার অন্যান্য পুলিশ সদস্য ও আশপাশের মানুষ ছুটে এলে হামলাকারী দৌড়ে পাশের সাঘাটা পাইলট উচ্চবিদ্যালয়ের পেছনের পুকুরে ঝাঁপ দেয় এবং কচুরিপানায় আড়াল হয়ে পড়ে। অনেক খোঁজাখুঁজির পরও তাকে সেদিন আটক করা সম্ভব হয়নি।

ঘটনার পর থেকেই পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় শত শত মানুষ ওই হামলাকারীকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, ওই ব্যক্তির মানসিক সমস্যা রয়েছে। সে মূলত সেন্ট্রির হাত থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল। তখন মহসিন আলী বাধা দিলে সে ছুরি দিয়ে আঘাত করে। তাকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। পরে বিস্তারিত জানানো হবে। এ ঘটনায় থানায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।’

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইজতেমা মার্চে, সুযোগ পাবেন না সাদপন্থিরা: শুরায়ি নেজাম

ডেস্ক রিপোর্ট: জাতীয় নির্বাচন সামনে রেখে বিশ্ব ইজতেমার সময় পেছানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রতিবছর জানুয়ারিতে আয়োজন করা হলেও আগামী বছর বিশ্ব ইজতেমা শুরু হবে

পরনির্ভরতা থেকে যত দ্রুত সম্ভব বের হতে হবে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: পরনির্ভরতা থেকে যত দ্রুত সম্ভব বের হতে হবে, এর বিকল্প নেই। নতুন বাংলাদেশ মানে স্বনির্ভর বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মূহাম্মদ

সলঙ্গায় ভুল অপারেশনের মা ও নবজাতকের মৃত্য, ধামাচাপা দেওয়ার চেষ্টা 

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় হাফিজা মেমোরিয়াল হসপিটালের সিজারিয়ান অপারেশনের মা ও নবজাতকের মৃত্য, ধামাচাপা দেওয়ার চেষ্টা রবিবার (১৬ মার্চ) সকালে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের সিআরবিসি

বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের প্রায় ৮০০ সামরিক ঘাঁটি

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের প্রায় ৮০টি দেশে যুক্তরাষ্ট্রের প্রায় ৮০০টি সামরিক ঘাঁটি রয়েছে। এসব ঘাঁটি পরিচালনার জন্য প্রতি বছর প্রায় ১৫৬ বিলিয়ন ডলার ব্যয় হয়। ইরাকে

জোট ভেঙে পড়লো ইউটিজে, সংকটে নেতানিয়াহু সরকার

অনলাইন ডেস্ক: ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নতুন করে রাজনৈতিক সংকটে পড়েছেন। তার নেতৃত্বাধীন জোট সরকার থেকে বেরিয়ে গেছে ইহুদি কট্টরপন্থি দল ইউনাইটেড টোরা জুডাইয়াম (ইউটিজে)।

স্বেচ্ছাসেবক নেতা মোসাব্বির হত্যায় আরেক শুটার আটক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক নেতা আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় আরেক শুটার রহিমকে আটক করেছে ডিবি । শুক্রবার বেলা ১১টার দিকে এ তথ্য