থাইল্যান্ড পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৩ এপ্রিল), স্থানীয় সময় বেলা ১২টায় তিনি ব্যাংককে পৌঁছান।

এর আগে সকাল ৯টায় বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

এদিন ব্যাংকক স্থানীয় সময় বিকেল ৩টায় বিমসটেক ইয়ুথ জেনারেশন ফোরামের কনফারেন্সে যোগ দিয়ে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

গতকাল বুধবার প্রধান উপদেষ্টা হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান এক ব্রিফিংয়ে জানান, বিমসটেক সম্মেলনে অংশ নিতে ৩-৪ এপ্রিল থাইল্যান্ডে অবস্থান করবেন প্রধান উপদেষ্টা। এই সফরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে এটি তাদের প্রথম বিদেশ সফর।

স্থানীয় কূটনীতিকরা জানিয়েছেন, বঙ্গোপসাগরীয় সহযোগিতা সংস্থা বিমসটেকের শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী ৩ থেকে ৪ এপ্রিল থ্যাইল্যান্ড সফর করবেন প্রধান উপদেষ্টা। সফরের প্রস্তুতি চলছে।

এর আগে চার দিনের সফরে ২৬ মার্চ চীন সফরে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরপর বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ)’ মহাসচিবের আমন্ত্রণে ২৬ ও ২৭ মার্চ দেশটির হাইনান প্রদেশে অনুষ্ঠিত বিএফএ বার্ষিক সম্মেলন ২০২৫-এ যোগ দেন তিনি। সম্মেলনের সাইডলাইনে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন চীনের স্টেট কাউন্সিলের ভাইস প্রিমিয়ার ডিং জুয়েশিয়াং।’

চীন সরকারের আমন্ত্রণে বেইজিং সফর করেন প্রধান উপদেষ্টা। এর মধ্যে গতকাল চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ড. ইউনূস। সেখানে দেশটির ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গেও সাক্ষাৎ হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারপ্রধানের।

চীনে চার দিনের সরকারি সফর শেষে ২৯ মার্চ দেশে ফেরেন ড. ইউনূস।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ওয়াসা ও এলজিইডি: তাজুলের ‘ঘুষের খনি’

বিশেষ প্রতিনিধি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী মো. তাজুল ইসলামের সময়কালে ওয়াসা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) হয়ে ওঠে

শৈলকুপায় সেনা অভিযানে অস্ত্র তৈরির কারখানা শনাক্ত, আটক ১

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ২ নম্বর মির্জাপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র তৈরির সরঞ্জামসহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় একজন

মধ্যরাতে রাবি উপাচার্যের বাসভবন ঘেরাও, পোষ্য কোটায় ভর্তি কার্যক্রম ‘স্থগিত’

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পূণর্বহালের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে দিনভর অনশন, ধস্তাধস্তি আর উপ-উপাচার্যকে অবরুদ্ধ রাখার পর মধ্যরাতে উপাচার্যের বাসভবন ঘেরাও করেছেন শিক্ষার্থীরা। শনিবার রাত

স্ত্রীর মৃত্যুর ৩০ মিনিট পর স্বামীর মৃত্যু: সিরাজগঞ্জে এক হৃদয়বিদারক ভালোবাসার গল্প

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদরের খোকশাবাড়ীতে ঘটেছে এক অভূতপূর্ব ও হৃদয়বিদারক ঘটনা। দীর্ঘ ৬৫ বছরের দাম্পত্য জীবনের অবসান হলো মাত্র ৩০ মিনিটের ব্যবধানে। প্রথমে মারা যান

টাঙ্গাইলে ছাত্র প্রতিনিধি পরিচয়ে আ’লীগের সাবেক এমপির বাসা জবরদখল

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে ছাত্র প্রতিনিধির পরিচয় ব্যবহার করে সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকট জোয়াহেরুল ইসলামর (ভিপি জোয়াহের) টাঙ্গাইল শহরের ছোটকালীবাড়িস্থ

ছাত্রদের ক্ষমতায় এনে দেশের ক্ষতি করা হয়েছে: সোহেল

ডেস্ক রিপোর্ট: আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ার সিদ্ধান্ত ভুল ছিল বলে মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেছেন, যারা ছাত্রদের