থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা ক্ষমতাচ্যুত

অনলাইন ডেস্ক: থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা কম্বোডিয়ার প্রাক্তন নেতা হুন সেনের সঙ্গে বিতর্কিত ফোনালাপে নৈতিক অসদাচরণের অভিযোগে দোষী সাব্যস্ত হন। দেশটির সাংবিধানিক আদালত শুক্রবার তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণের রায় দেয়।

রায়ের পর বিরোধীরা আনন্দ প্রকাশ করলেও, সমর্থকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ২০০৮ সালের পর থেকে থাইল্যান্ডে একাধিক প্রধানমন্ত্রীর ক্ষমতা আদালতের রায়ে স্থগিত বা বাতিল হয়েছে। এবার পেতংতার্ন পাঁচজনের তালিকায় যুক্ত হলেন।

নয়জন বিচারকের সমন্বয়ে গঠিত বেঞ্চ জানায়, ৩৯ বছর বয়সী পেতংতার্ন জুন মাসে হুন সেনের সঙ্গে ফোনালাপে প্রধানমন্ত্রীর জন্য প্রয়োজনীয় নৈতিক মান লঙ্ঘন করেছেন। যদিও তিনি সীমান্ত সংঘাত প্রশমনের প্রচেষ্টা চালাচ্ছিলেন, আদালতের মতে তিনি জাতীয় স্বার্থের চেয়ে ব্যক্তিগত স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন এবং দেশের সুনাম ক্ষুণ্ণ করেছেন।

ফাঁস হওয়া অডিওতে তাকে হুন সেনকে ‘চাচা’ বলে সম্বোধন করতে এবং এক সিনিয়র সেনা কর্মকর্তাকে ‘প্রতিপক্ষ’ আখ্যা দিতে শোনা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তীব্র হয়। আদালত ১ জুলাই পর্যন্ত বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত তার পদ স্থগিত করে।

ফোনালাপ ফাঁস হওয়ার পর থাইল্যান্ড-কম্বোডিয়ার সীমান্তে সংঘাত তীব্র আকার ধারণ করে। কয়েকদিনের গোলাগুলিতে কয়েক ডজন মানুষ নিহত হন এবং হাজারো মানুষ বাস্তুচ্যুত হন। ২৯ জুলাই মালয়েশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।

পেতংতার্ন ২০২৪ সালের আগস্টে থাইল্যান্ডের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। সিনাওয়াত্রা পরিবারের প্রভাবশালী এই নেত্রী মাত্র এক বছর ক্ষমতায় থাকার পরই রাজনৈতিক সংকটে পড়ে ক্ষমতাচ্যুত হন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা শুরু

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভায় এ তথ্য জানিয়েছে। জাতীয় চাঁদ

শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে দিয়েছে ঢাকা

অনলাইন ডেস্ক: ভারতের সঙ্গে বন্দিবিনিময় চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে পাঠিয়েছে ঢাকা। বৃহস্পতিবার বিকেলে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের

যুক্তরাষ্ট্রে এনসিপি নেতা আখতার হোসেনের ওপর হামলা, প্রতিক্রিয়া জানালেন তাসনিম জারা

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় এ হামলা হয়। এ সময়

ইন্টারনেট বন্ধ করে গণহত্যা চালানো হতে পারে’, শঙ্কা ইরানের নোবেলজয়ী শিরিনের

আন্তর্জাতিক ডেস্ক: যোগাযোগ বিচ্ছিন্নতার (ইন্টারনেট বন্ধ) আড়ালে তেহরান কর্তৃপক্ষ ‘গণহত্যা’ চালাতে পারে বলে সতর্ক করেছেন ইরানের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী শিরিন এবাদি। তিনি পশ্চিমা সরকারগুলোর

গাজায় ইসরায়েলের তীব্র বোমাবর্ষণ, নিহত ৬১

আন্তর্জাতিক ডেস্ক: গাজা জুড়ে ইসরায়েলি হামলায় নতুন করে কমপক্ষে ৬১ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১৯ জন ত্রাণপ্রার্থীও রয়েছেন। চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে, গাজা

ভারতে চলন্ত গাড়িতে নারীকে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে চলন্ত গাড়িতে প্রায় আড়াই ঘণ্টা ধরে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ২৮ বছর বয়সী এক নারী। পরে তাকে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ছুড়ে