ত্রাণকেন্দ্রে গুলি: জিএইচএফ কর্মীদের বিরুদ্ধেই ফিলিস্তিনি হত্যার অভিযোগ

অনলাইন ডেস্ক: গাজায় যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের মাঝে ত্রাণ বিতরণের আড়ালে চলছে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন—এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-এর সাবেক এক নিরাপত্তা ঠিকাদার। ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, জিএইচএফের ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে ইসরায়েলি সেনা ও ত্রাণ সংস্থার নিয়োজিত নিরাপত্তাকর্মীরা নিরস্ত্র ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালায়।

প্রত্যক্ষদর্শী ওই নিরাপত্তা ঠিকাদার বলেন, ‘ত্রাণ নিতে আসা নারী, শিশু ও বৃদ্ধদের ওপর শুধুমাত্র দেরিতে কেন্দ্র ত্যাগ করায় মেশিনগান থেকে গুলি চালানো হয়। এমনকি কেউ মাটিতে লুটিয়ে পড়লে সহকর্মীরা তা “স্কোর” হিসেবে উদ্‌যাপন করত।’

বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে, এসব অভিযোগ সংস্থার কাছে জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বরং জিএইচএফ ঘটনাগুলো অস্বীকার করে জানায়—আহতরা হয়তো ক্লান্তিতে পড়ে গিয়েছিল কিংবা অসাবধানতাবশত আহত হয়েছে।

জিএইচএফ দাবি করেছে, অভিযোগকারী ওই ব্যক্তি চাকরিচ্যুত হয়েছেন বলেই মিথ্যা প্রচার করছেন। তবে সাবেক ঠিকাদার পাল্টা দাবি করেছেন, তিনি নিজেই চাকরি ছেড়েছেন—নীতিগত কারণে।

তিনি বলেন, ‘সংস্থার ভিতরে দায়মুক্তির সংস্কৃতি ছিল। বলা হতো—হুমকি মনে হলে গুলি চালাও, পরে ব্যাখ্যা দাও।’ তার ভাষ্য অনুযায়ী, সব ত্রাণকেন্দ্রে সিসিটিভি ক্যামেরায় নজরদারি চললেও এসব নৃশংসতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।

বিবিসি জানিয়েছে, চলতি বছরের মে মাসে কার্যক্রম শুরু করার পর থেকে জিএইচএফের ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৪০০ ফিলিস্তিনি।

বিতর্কিত এই সংস্থার কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছে অক্সফাম, সেভ দ্য চিলড্রেনসহ বিশ্বের ১৭০টির বেশি দাতব্য সংস্থা ও এনজিও।

তবে জিএইচএফ দাবি করছে, তারা এখন পর্যন্ত ৫ কোটি ২০ লাখ খাদ্যপ্যাকেট বিতরণ করেছে এবং তাদের কঠোর নিয়ন্ত্রণেই ত্রাণ সঠিকভাবে গন্তব্যে পৌঁছায়। তারা আরও অভিযোগ করে, অন্যান্য সংস্থার ত্রাণ মাঝপথে লুট হয়ে যায়—তারা তা ঠেকাতেই ব্যর্থ।

এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো জিএইচএফকে ‘ইসরায়েলি দমন-পীড়নের হাতিয়ার’ হিসেবে আখ্যায়িত করছে।

গাজার চলমান মানবিক সংকটে ত্রাণ কার্যক্রম নিয়েই এখন নতুন করে প্রশ্ন উঠেছে—আসলেই কী ত্রাণ, না কি মৃত্যুর ফাঁদ?

 

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কানাডায় থাকার বৈধতা হারাচ্ছেন ১০ লাখ ভারতীয়

আন্তর্জাতিক ডেস্ক: কানাডায় বসবাসরত প্রায় ১০ লাখ ভারতীয় নাগরিক আগামী কয়েক মাসের মধ্যে দেশটিতে তাদের বৈধ বসবাসের অনুমতি বা আইনি মর্যাদা হারানোর চরম ঝুঁকির মুখে

ধর্মঘটে উত্তাল ছিল দেশ, ছাত্রলীগের হামলা

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ২০২৪ সালের ৪ জুলাই সারা দেশে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা সেদিন দেশের বিভিন্ন স্থানে সড়ক-মহাসড়ক ও রেলপথ অবরোধ করে

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর দ্বিতীয় শাহাদাৎবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববরেণ্য আলেমে দ্বীন, খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর দ্বিতীয় শাহাদাৎবার্ষিকী আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট)। ২০২৩

নিম্নমানের পাঠ্যবই ছাপায় শত কোটি টাকা লোপাট, দায়ে প্রভাবশালী চক্র

নিজস্ব প্রতিবেদক: ২০২৫ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ব্যবহার ও দরপত্রে অনিয়মের মাধ্যমে শত কোটি টাকা লোপাট করেছে একাধিক প্রকাশক। জাতীয় শিক্ষাক্রম ও

শহীদ মিনারে ফুল দিতে গিয়ে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর কোম্পানীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল

সিরাজগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত 

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে সিরাজগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। শনিবার (৮ মার্চ-২০২৫) বিকেল