তোফায়েল আহমেদের মৃত্যুর খবরের গুঞ্জন, যা জানা গেলো

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ, সাবেক বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ সুস্থ আছেন। সোমবার (১৪ এপ্রিল) রাতে হঠাৎ করে ওঠা তার মৃত্যুর খবরটি গুজব।

ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ শাহীন তার ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে জানতে তোফায়েল আহমেদের ব্যক্তিগত সহকারী হাসনাইনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সুস্থ আছেন তোফায়েল আহমেদ। তিনি ঘুমাচ্ছেন।

তবে সম্প্রতি তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, স্ট্রোকে আক্রান্ত তোফায়েল আহমেদ চলমান কোনো কিছুই বোঝার মতো পরিস্থিতিতে নেই। ডা. তৌহিদুজ্জামান তুহিন ও তার স্ত্রী ডা. তসলিমা আহমেদ জামান মুন্নী (তোফায়েল আহমেদের মেয়ে)’ বাংলাদেশের এই অতিচেনা মানুষটির সার্বক্ষণিক দেখভাল করেন। দিন-রাতের অধিকাংশ সময় কাটে তার বনানীর বাড়িতে। তোফায়েল আহমেদের পরিবারের একাধিক সদস্য জানান, এখন তিনি কোনো কিছু বোঝার মতো অবস্থায় নেই।’

প্রায় বিনষ্ট স্মৃতিশক্তি তাকে অনেকটাই অনুভূতিহীন করে দিয়েছে। আত্মীয়স্বজন ও পরিচিতদের কেউ দেখতে এলে নির্বাক তাকিয়ে থাকেন। ভয়াবহ স্ট্রোকের কারণে শরীরের একাংশ প্যারালাইজড হয়ে গেছে। ২৪ ঘণ্টায় দিন-রাতের দুই-তৃতীয়াংশ সময়ই ঘুমিয়ে থাকেন। হাঁটতে পারেন না। শারীরিক জটিলতার কারণে প্রায়ই তাকে হাসপাতালে নেওয়া হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাঁশখালীর সরল ইউপির বিতর্কিত সচিব হারুন রশীদের বদলী

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ বাঁশখালী উপজেলার সরল ইউনিয়ন পরিষদের সাধারণ নাগরিক (বয়স্ক পুরুষ-মহিলা) থেকে বয়স্ক ভাতার কার্ড দেওয়ার নাম করে বড় অংকের টাকা নেওয়া, ইজিপিপি শ্রমিকদের

কাশ্মীরে জঙ্গি হামলায় অন্তত ২৫ পর্যটক নিহত

অনলাইন ডেস্ক: ভারতের কাশ্মীরে জঙ্গি হামলায় অন্তত ২৫ পর্যটক নিহত হয়েছেন। একে সাম্প্রতিক সময়ে বেসামরিক নাগরিকদের ওপর সবচেয়ে ভয়াবহ হামলা বলে অভিহিত করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার কাশ্মীরের

সিরাজগন্জ-৬ আসন পুনর্বহালের দাবিতে চৌহালীতে গণসংযোগ ও মানববন্ধন  

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ-৬ (চৌহালী-শাহজাদপুর) সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সিরাজগঞ্জের চৌহালীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপিসহ স্থানীয় নানা শ্রেণি পেশার মানুষ। শনিবার বিকেল সাড়ে ৫টায়

ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত আমরা পাশে থাকব: রফিকুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিন প্রশ্নে সারা বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, ফিলিস্তিন যতদিন

জেলখানা থেকে পালালো আবরার ফাহাদ হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামি

নিজস্ব প্রতিবেদক: বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি জেলখানা থেকে পালিয়েছে। গত ৫ আগস্টের পরে এ ঘটনা ঘটলেও ৬ মাস পর

বিশেষ ঘোষণা দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন 

অনলাইন ডেস্ক: বিশিষ্ট প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন আজ তাঁর এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিশেষ ঘোষণা দিয়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি), এক ফেসবুক পোস্টের মাধ্যমে ইলিয়াস এই ঘোষণা