তেহরানে রহস্যজনক বিস্ফোরণ, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি সত্ত্বেও উত্তেজনা বিরাজ করছে ইরান-ইসরায়েল সীমান্তে। এরই মাঝে ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চল এসলামশাহরে শুক্রবার রাতে একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে উঠে শহরটি। বিস্ফোরণের পরপরই সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আকাশে আলো ঝলকানি দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতেও এসব দৃশ্য স্পষ্ট। যদিও ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে বা এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না—সে বিষয়ে ইরানি কর্তৃপক্ষ কিংবা আন্তর্জাতিক সংবাদমাধ্যম এখনও নিশ্চিত কোনো তথ্য দেয়নি।

গত ১২ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর ইরান ও ইসরায়েল গত মঙ্গলবার যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে এরপর থেকে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করছে। ইরান দাবি করেছে, ইসরায়েল এখনো গোপনে হামলার প্রস্তুতি নিচ্ছে এবং তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ষড়যন্ত্র করছে।

জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে খামেনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ইরান কোনো আগ্রাসন বরদাশত করবে না। প্রতিটি আগ্রাসনের জবাব কঠোরভাবে দেওয়া হবে। আত্মসমর্পণ আমাদের অভিধানে নেই।”

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি অস্ত্রে ব্যবহারের উপযোগী ইউরেনিয়াম সমৃদ্ধ করার চেষ্টা করে, তবে সেখানে আবারও বোমা হামলা চালানো হতে পারে।

তেহরানে বিস্ফোরণের ঘটনাটি এই উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে নতুন করে উদ্বেগ তৈরি করেছে, যা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় ১১ নম্বর সেক্টরের একটি আবাসিক ভবনে লাগা অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজন হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রামে ভারতীয় ভিসা কার্যক্রম সাময়িক বন্ধ

নিজস্ব প্রতিবেদক: নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভিএসি) ওয়েবসাইটে এ

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ত্রিপুরায় ভারত–বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একজন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তবে গুলির উৎস জানা যায়নি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উত্তর ত্রিপুরার

৩০০ আসনে প্রার্থী দেওয়ার চ্যালেঞ্জে এনসিপি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দল গঠনের সাত মাস পরও এখনো পূর্ণাঙ্গ

সাভারে প্রেমিককে ৯ খণ্ড করে হত্যা, প্রেমিকাসহ গ্রেপ্তার ২

মাসুদ রানা, সাভার (ঢাকা) প্রতিনিধি: ফেসবুকে সাজ্জাদ ইসলাম সবুজ (২৬) ও সুমাইয়া আক্তার তৃষার (২৬) পরিচয়। একপর্যায়ে তাঁদের মধ্যে পরকীয়ার সম্পর্ক হয়। আর সেটি তৃষার

ভারতকে পাকিস্তানের সেনাপ্রধানের হুমকি

অনলাইন ডেস্ক: পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির বলেছেন, ভারতের সামরিক শক্তি বা আধুনিক প্রযুক্তি দিয়ে পাকিস্তানকে ভয় দেখানো যাবে না। তিনি ঘোষণা করেন,