তেহরানে মসজিদে আগুন, বিপ্লব পূর্ববর্তী পতাকা উড়াল বিক্ষোভকারীরা

আন্তর্জাতিক ডেস্ক: সরকারবিরোধী আন্দোলনে উত্তাল ইরান। দেশটির রাজধানী তেহরানসহ বিভিন্ন জায়গায় দুই রাত ধরে তীব্র আন্দোলন হয়েছে। এরমধ্যে তেহরানের একটি মসজিদে আগুন ও ১৯৭৯ সালের বিপ্লব পূর্ববর্তী সময়ের পতাকা উড়িয়েছে বিক্ষোভকারীরা।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে লাদান নামে ৬০ বছর বয়সি এক নারী জানিয়েছেন, তিনি টানা দ্বিতীয় রাত রাস্তায় নেমেছিলেন। সাদা’ত আবাত নামে এলাকার এ বাসিন্দা জানিয়েছেন, তিনি দেখেছেন বিক্ষোভকারীরা একটি মসজিদে আগুন দিয়েছে।,

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতের মতো শুক্রবার (৯ জানুয়ারি) রাতেও বিক্ষোভ মাসহাদ, তাবরিজ, উরুমিয়াহ, ইস্ফাহান, কারাজ এবং ইয়জদে ছড়িয়েছিল। সংবাদমাধ্যম বিবিসি ফার্সির প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা সরকার বিরোধী স্লোগান দিচ্ছেন। তারা সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু কামনা করে আর রাজতন্ত্রের (শাহ শাসন) পক্ষে স্লোগান দিয়েছেন।

অন্যদিকে, দেশটির রাষ্ট্রীয় টিভিতে বিক্ষোভে অংশ না নিতে সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়। বাবা-মায়ের উদ্দেশ্যে দেওয়া বার্তায় বলা হয় আপনার সন্তানদের বিক্ষোভে যেতে দেবেন না। সতর্কতা দিয়ে বলা হয়, যদি সেখানে গোলাগুলি হয় এবং আপনার সন্তানের কিছু হয় তাহলে অভিযোগ করবেন না।

এমন সতর্কবার্তা ও ইন্টারনেট বিচ্ছিন্ন করে রাখলেও হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। আমির রেজা নামে ৪২ বছর বয়সি এক প্রকৌশলী তেহরান থেকে জানিয়েছেন তিনি গুলি ও সাউন্ড বোমার শব্দ শুনতে পেয়েছেন। এক পর্যায়ে সিভিল পোশাকে মিলিশিয়া ও পুলিশ গুলি ছোড়া শুরু করলে তিনি বাড়িতে চলে যান। তিনি বলেছেন, বিক্ষোভকারীদের সরিয়ে দিতে নিরাপত্তা বাহিনী আকাশের দিকে গুলি ছুড়ে।

গত ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা প্রথমে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু করেন। কিন্তু এটি দ্রুতই সহিংস রূপ ধারণ করে। টানা ১৩ দিন ধরে দেশটিতে এ বিক্ষোভ চলছে। এরমধ্যে টাইম ম্যাগাজিন এক প্রতিবেদনে জানিয়েছে, গত বৃহস্পতিবার শুধুমাত্র তেহরানেই ২০০ জনের বেশি বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করা হয়েছে।

বিক্ষোভ সহিংস রূপ ধারণের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে ইরান। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেশটি বলেছে, যুক্তরাষ্ট্রের প্ররোচণায় শান্তিপূর্ণ বিক্ষোভ এখন সহিংস হয়ে পড়েছে।

এরমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে হুমকি দিয়েছেন, ইরান সরকার যদি বিক্ষোভকারীদের হত্যা করে তাহলে তারা ইরানে শক্তিশালী হামলা চালাবেন। তিনি দাবি করেন, ইরান সরকার এ মুহূর্তে বিপদে আছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন 

সিরাজগঞ্জ প্রতিনিধি: ৮ই মার্চ শনিবার সিরাজগঞ্জে নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন  করা হয়েছে। ‘অধিকার, সমতা,ক্ষমতায়ন-নারী ও কন্যার উন্নয়ন’ এই শ্লোগানে

বিএনপিতে গুরুত্বহীন লুৎফুজ্জামান বাবর: পুরনো অভিমানের রাজনীতি

নিজস্ব প্রতিবেদক: একসময় ক্ষমতাসীন বিএনপির সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে পরিচিতি পাওয়া নেত্রকোণার লুৎফুজ্জামান বাবর বর্তমানে দলীয় রাজনীতিতে প্রায় অচেনা মুখ। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত

বিএনপি নেতাকর্মীরা দলের ফান্ডে চাঁদা দেয়, সেই টাকায় রাজনীতি করে: রুমিন ফারহানা

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের টাকায় বিএনপির রাজনীতি চলে-জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর এমন মন্তব্য ঘিরে সম্প্রতি উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে এক টেলিভিশন

চলতি মাসেই শেখ হাসিনার আরেক মামলার রায়

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা পূর্বাচল প্লট দুর্নীতি মামলার রায় চলতি মাসেই ঘোষণার প্রস্তুতি চলছে। দুর্নীতির অভিযোগে দায়ের করা এ মামলার বিচারিক

হাসিনার আরেক ভয়ঙ্কর রূপ উন্মোচন, সর্বত্র তোলপাড়

ঠিকানা টিভি ডট প্রেস: প্রবাদ আছে ‘সাপ হয়ে দংশন করে, ওঝা হয়ে ঝাড়ে’। কিন্তু রক্তপিপাসু ফ্যাসিস্ট হাসিনার সাথে এই প্রবাদের মিল খুঁজতে গেলে প্রবাদটিকে হয়তো

প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফরে যাচ্ছেন আজ

অনলাইন ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সফরে আজ সোমবার যুক্তরাজ্যে যাবেন। তার সফরকে সরকারি সফর হিসেবে ঘোষণা করেছে যুক্তরাজ্য। সফরে তিনি রাজা