তেলের দাম বাড়ছে না, আশ্বাস জ্বালানি উপদেষ্টার

অনলাইন ডেস্ক: ইরান-ইসরায়েল সংঘাতের জেরে বিশ্ববাজারে অস্থিরতা থাকলেও বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়বে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জ্বালানি উপদেষ্টা বলেন, “ইরান-ইসরায়েল সংঘাতের কারণে এখনো পর্যন্ত জ্বালানি তেল ও এলএনজি আমদানিতে কোনো প্রভাব পড়েনি। ইতোমধ্যে বিপিসির একটি জাহাজ দেশে এসে পৌঁছেছে। যুদ্ধ দীর্ঘস্থায়ী না হলে দাম বাড়ানোর কোনো সম্ভাবনা নেই। আমরা তেলের দামও বাড়াব না, ভর্তুকিও না।”

তিনি আরও বলেন, দেশের জ্বালানি খাতে সঠিক মূল্য নির্ধারণের মাধ্যমে টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কারণ, বর্তমানে জ্বালানি ভর্তুকির পরিমাণ অনেক বেশি, যা অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করছে। সঠিক মূল্য ছাড়া ভবিষ্যতে কোনো জ্বালানি চুক্তি অনুমোদন দেওয়া হবে না।

অনুষ্ঠানে জালালাবাদ গ্যাস এবং লাফার্জ হোলসিম বাংলাদেশ এর মধ্যে গ্যাস বিক্রির একটি চুক্তি স্বাক্ষর হয়। এই চুক্তির আওতায় লাফার্জ তাদের ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতিদিন ১৬ এমএমসিএফডি (মিলিয়ন ঘনফুট) গ্যাস পাবে।

চুক্তিতে স্বাক্ষর করেন লাফার্জ হোলসিম বাংলাদেশের সিইও মোহাম্মদ ইকবাল চৌধুরী এবং জালালাবাদ গ্যাসের কোম্পানি সচিব জিতেন্দ্র কুমার দাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা ফাওজুল কবির খান এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

সভাপতিত্ব করেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলি, স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিসতিয়াগা ওচোয়া দ্যা চিনছেক্র, পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুর রহমানসহ খাতসংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে শুভ বড়দিন উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে

ফাইয়াজের মামলা প্রসঙ্গে আসিফ নজরুল, এখানে আইন মন্ত্রণালয়ের করার কিছু নেই

ডেস্ক রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের হওয়া ‘পুলিশ হত্যা মামলায়’ এখনো আদালতে হাজিরা দিতে হচ্ছে ১৭ বছর বয়সী হাসনাতুল ইসলাম ফাইয়াজকে। তার মামলাটি প্রত্যাহার

শহীদ বুদ্ধিজীবী দিবসে ফুল দেয়া নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

নিজস্ব প্রতিবেদক: শহীদ বুদ্ধিজীবী দিবসে ফুল দেয়াকে কেন্দ্র করে বরিশালে বিএনপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে অন্তত দশ নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সিরাজগঞ্জে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল বাজার এলাকা থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ২টা ১৫ মিনিটে

পোষ্য কোটা পুন:বহালের দাবিতে রাবির কর্মকর্তা কর্মচারীদের পূর্ণ দিবস কর্মবিরত পালন  

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী, ০৮ জানুয়ারি ২০২৫ পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কর্মকর্তা ও কর্মচারীরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন। বুধবার সকাল ৯টা থেকে শুরু

ছনুয়া ইউনিয়ন শ্রমিক কল্যাণের সভাপতি মো.হোছাইন, সম্পাদক নুরুল আলম

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ছনুয়া ইউনিয়ন শ্রমিক কল্যাণের কমিটিতে ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা মোহাম্মদ হোছাইন, সাধারণ