তেলের দাম গত সাড়ে ৩ বছরের মধ্যে সর্বনিম্ন

অনলাইন ডেস্ক: অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে ফের ধস নামার লক্ষণ দেখা যাচ্ছে। বুধবার আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল (১ ব্যারেল=১৫৯ লিটার) অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হয়েছে, তা গত সাড়ে তিন বছরের মধ্যে সর্বনিম্ন।

অপরিশোধিত জ্বালানি তেলের দুই বেঞ্চমার্ক ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয়েরই দাম হ্রাস পেয়েছে। বাজার পর্যবেক্ষণাকারী বিভিন্ন সংস্থার বরাত দিয়ে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, বুধবার দিনের শুরু থেকে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড তেল বিক্রি হচ্ছে ৬৩ দশমিক ১২ ডলারে এবং প্রতি ব্যারেল ডব্লিউটিআই তেল বিক্রি হচ্ছে ৫৯ দশমিক ৩১ ডলারে। বাজার পর্যবেক্ষকরা জানিয়েছেন, শতকরা হিসেবে ব্রেন্ট ক্রুডের দাম কমেছে ১৫ দশমিক ৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম কমেছে ১৭ শতাংশ।

২০২১ সালের নভেম্বরের পর অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে এর আগে এত ধস নামেনি বলেও উল্লেক করেছেন পর্যবেক্ষকরা।,

তেলের বাজারের এই পরিস্থিতির কারণ প্রসঙ্গে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা পিভিএম অ্যানালিস্টসের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, “অপরিশোধিত জ্বালানি তেলের দাম পড়ে যাওয়ার প্রধান সম্ভাব্য কারণ সরবরাহ বা যোগান বৃদ্ধি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও ডলারের মানের অস্থিরতার কারণে ২০২৩ সালে ওপেক প্লাস জোটভুক্ত দেশগুলো তেলের দৈনিক উত্তোলনের পরিমাণ হ্রাস করেছিল।”

“কিন্তু বর্তমানে ওপেক প্লাস জোটভুক্ত অনেক দেশই দৈনিক উত্তোলনের পরিমাণ বাড়িয়ে দিয়েছে। আমরা আশা করছি, ইউক্রেন এবং ইরান নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে যে জটিলতা শুরু হয়েছে-তা কেটে গেলে বাজারে ফের ভারসাম্য ফিরে আসবে।”

সূত্র : রয়টার্স

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের ধাওয়া, ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় বেশ

সমস্যাকে করতে হলে জব্দ, শব্দ শিখো—আরও বেশি শব্দ!

সিরাজগঞ্জ প্রতিনিধি: সমস্যাকে করতে হলে জব্দ, শব্দ শিখো— আরও বেশি শব্দ!” এই বার্তাকে সামনে রেখে সিরাজগঞ্জে অনুষ্ঠিত হলো জেলা পর্যায়ের ইংরেজি ভাষা দক্ষতা উন্নয়ন প্রতিযোগিতা

ঘোর অন্ধকারে হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ, মোদির সব চেষ্টাই ব্যর্থ!

ডেস্ক রিপোর্ট: জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পালিয়ে আশ্রয় নিয়েছেন ভারতে। তারপরও মাঝেমধ্যে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কথা বলেন, ফিরতে চান রাজনীতিতে। কিছু আবেগী নেতাকর্মীও

ওসমান হাদির স্মরণে প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের শোকসভা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: দুর্বৃত্তদের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে টাঙ্গাইল প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর)

শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করার নির্দেশ ২০ এপ্রিলের মধ্যে

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত আগামী ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক

চেক ছিনতাই ও মারধর: ভুক্তভোগীর নয়, মামলা নিলেন আওয়ামী লীগ নেতার পক্ষে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে জনতা ব্যাংকে ঢুকে ব্যবসায়ীকে মারধর ও চেক ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা করতে না পেরে আদালতের দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগীরা। ওসি আসলাম আলীর