তেঁতুলিয়া সীমান্তে পুশইনের সময় ভারতীয় নাগরিকসহ আটক ৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার পেদিয়াগঞ্জ সীমান্তে পুশইনের সময় তিনজনকে আটক করেছে বিজিবি। শনিবার সকালে পেদিয়াগঞ্জ বিওপির সদস্যরা তাদের আটক করে। তাদের একজন বাংলাদেশি ও দুইজন ভারতীয় নাগরিক।

বিজিবি জানায়, তেঁতুলিয়া পেদিয়াগঞ্জ বিওপির সীমান্তের মেইন পিলার ৪৩০/২ এস থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গুচ্ছগ্রাম থেকে ভারতের প্রতিপক্ষ ১৩২/পুরোহিতগঞ্জ বিএসএফ ক্যাম্পের সদস্যরা চান্দাপাড়া এলাকা থেকে বিএসএফের পুশইন করা দুইজন নারী ও একজন পুরুষকে আটক করে বিজিবির টহলদল।

আটক বাংলাদেশি হলেন কোরবান গাজী (৩৩)। তিনি যশোর জেলার শাশসা থানার বড় কলোনি গ্রামের মারফত আলীর ছেলে। ভারতীয় নাগরিকরা হলেন- মোছা. নাজমা (২৭) ও এবং মোছা. ফারজানা (২৩)। নাজমা পালঘর জেলার বুড়িগুলি থানার পোস্ট-পেলার কান্দেওয়ালি গ্রামের ইয়াসিন সরকারের মেয়ে এবং ফারজানা পালঘর জেলার ধানিউ থানার পোস্ট-পালঘাট-ভাসাই গ্রামের মারফত আলী গাজীর মেয়ে।

আটককৃত ব্যক্তিদের তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তাড়াশ পৌর জামায়াতের ৯ নং ওয়ার্ডের ইফতার মাহফিল অনুষ্ঠিত 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে তাড়াশে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াশ পৌর শাখার ৯ নং ওয়ার্ডের উদ্যোগ পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন আজ

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-আগস্ট গণহত্যার মানবতাবিরোধী অপরাধের তদন্ত রিপোর্ট আজ সোমবার চিফ প্রসিকিউটর বরাবর দাখিল করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা (আইসিটি)। চিফ প্রসিকিউটর

আবারও বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তর বাড্ডায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে আছিম পরিবহনের মিরপুরগামী বাসটিতে আগুন দেয়া হয়। ফায়ার

যুক্তরাজ্যের পার্লামেন্টের কাছে মিথ্যাচার করার অভিযোগ টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে

অনলাইন ডেস্ক: যুক্তরাজ্যের সাবেক নগর মন্ত্রী ও সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যুক্তরাজ্যের পার্লামেন্টের কাছে মিথ্যাচার করার অভিযোগ উঠেছে। ব্রিটিশ

সংসদ ভবন এলাকায় সংঘর্ষ থেমেছে, অবস্থান নিয়েছে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পুলিশের সঙ্গে ‘জুলাই যোদ্ধাদের’ সংঘর্ষ থেমেছে। কয়েক দফা সংঘর্ষের পর বেলা আড়াইটার দিকে ‘জুলাই যোদ্ধারা’ সংসদ ভবন এলাকা ছেড়ে

লালমনিরহাট-১ আসনে প্রচার ঘিরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাট-১ (হাতিবান্ধা ও পাটগ্রাম) আসনে নির্বাচনী প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত