তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ৫৭০০-র বেশি ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে রেকর্ড পরিমাণ তুষারপাতের ফলে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এতে করে জনজীবন স্থবির হয়ে পড়েছে। শক্তিশালী শীতকালীন ঝড়ে স্থানীয় সময় সোমবার (২৩ ফেব্রুয়ারি) হাজার হাজার ফ্লাইট বাতিল হয়েছে এবং লাখো মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

সোমবারের এই দুর্যোগে এ পর্যন্ত পাঁচ হাজার ৭০০-এর বেশি ফ্লাইট বাতিল করা হয়।

ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তথ্যমতে, রোড আইল্যান্ড এবং ম্যাসাচুসেটসের কিছু অংশে প্রায় ৩৭ ইঞ্চি (৯৪ সেন্টিমিটার) পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে। এমনকি নিউইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কেও ১৯ ইঞ্চির বেশি তুষার জমেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নিউইয়র্কসহ বিভিন্ন অঙ্গরাজ্যে যাতায়াত ব্যবস্থা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারে নারী শিশুসহ দগ্ধ ৪কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারে নারী শিশুসহ দগ্ধ ৪

পূর্ব উপকূলজুড়ে প্রায় ৬ লাখ ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে, যার মধ্যে নিউজার্সি এবং ম্যাসাচুসেটস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তুষারপাতের তীব্রতা এতই বেশি ছিল যে রোড আইল্যান্ডের রাজধানী প্রভিডেন্সে ৩৬ ইঞ্চি তুষার জমে ১৯৭৮ সালের আগের রেকর্ড ভেঙে গেছে। এই পরিস্থিতিকে আবহাওয়াবিদরা ‘বিস্ময়কর’ বলে অভিহিত করেছেন। নিরাপত্তার স্বার্থে রোড আইল্যান্ড, কানেকটিকাট এবং ম্যাসাচুসেটসে জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ম্যাসাচুসেটসের গভর্নর মৌরা হিলি নাগরিকদের সতর্ক করে বলেছেন, হোয়াইটআউট বা প্রবল তুষারঝড়ের কারণে রাস্তাঘাট অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে, তাই সবার ঘরে থাকা উচিত।

আকাশপথের যোগাযোগে এই ঝড় নজিরবিহীন বিপর্যয় ডেকে এনেছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরের ৯৮ শতাংশ এবং জেএফকে বিমানবন্দরের ৯১ শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে।

এছাড়া বোস্টন এবং ফিলাডেলফিয়াতেও প্রায় ৮০ থেকে ৯২ শতাংশ ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) আরও ২ হাজার ফ্লাইট বাতিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পাকিস্তানে অভিযানে নিহত জঙ্গিদের দলে এক বাংলাদেশি শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কারাক জেলার দারশাখেল এলাকায় শাহ সালিম থানার অভিযানে নিহতদের মধ্যে একজন যে বাংলাদেশি নাগরিক ছিলেন, তা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।, ঘটনাস্থল

বাংলাদেশ-ভারত সম্পর্ক পুনর্গঠনে আগ্রহী ভারতের সংসদীয় কমিটি

অনলাইন ডেস্ক: বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে সক্রিয় ভূমিকা নিতে চায় ভারতের পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটি। সম্প্রতি কংগ্রেস নেতা শশী থারুরের নেতৃত্বে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশ-ভারত

আসন সমঝোতা নিয়ে জামায়াতসহ ১১ দলের যৌথ সংবাদ সম্মেলন বিকেলে

নিজস্ব প্রতিবেদক: আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আজ যৌথ সংবাদ সম্মেলন করতে যাচ্ছে জামায়াতসহ ১১ দল। বুধবার (১৪ জানুয়ারি) আন্দোলনরত ১১ দলের সমন্বয়ক ড. হামিদুর

জামায়াত ৭১ সালের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না: আমির হামজা

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া-৩ (সদর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা বিজয় দিবসের সকালে কুষ্টিয়ায় আয়োজিত বিজয় র‍্যালিতে বলেছেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৯৭১

নির্বাচনী পরিবেশ খুবই ইতিবাচক : ইইউ পর্যবেক্ষক প্রধান

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ খুবই ইতিবাচক মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভারস আইজাবস। মঙ্গলবার সকালে ব্রিফিংয়ে তিনি এ

সাবেক এমপি প্রয়াত স্বপনের সিরাজগঞ্জে পূর্ণবাসন এলাকার বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িটি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পরে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামীলীগ নেতা প্রয়াত