তুরাগ নদের তীরে শুক্রবার শুরু হয়েছে তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমা

নিজস্ব প্রতিবেদক: টঙ্গীর তুরাগ নদের তীরে আজ শুক্রবার ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমা। এ ধাপে অংশ নিচ্ছেন মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা। এ পর্বের ইজতেমা আজ ফজরের পর থেকে শুরু হলেও বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই শুরু হয় এর আনুষ্ঠানিকতা। আগামী রোববার ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।’

দ্বিতীয় পর্বটি অনুষ্ঠিত হচ্ছে দিল্লির নিজামউদ্দিন মারকাজের সাদ আহমদ কান্ধলবীর অনুসারী বা সাদপন্থিদের ব্যবস্থাপনায়। ইজতেমা উপলক্ষে আগেই প্রস্তুত করা হয়েছিল পুরো মাঠ। দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা এসে জড়ো হয়েছেন ইজতেমা মাঠে। তাদের সবার সঙ্গে গাট্টিবোঁচকা। ইজতেমা মাঠে প্রবেশ করে নির্ধারিত জায়গায় (খিত্তা) তারা অবস্থান নিয়েছেন।

তাবলিগ জামাতের মধ্যে বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে আলাদাভাবে। এর আগে ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি দুই ধাপে ইজতেমা পালন করেন শুরায়ে নেজাম বা মাওলানা জোবায়েরের অনুসারীরা।

নানা বাধা হুমকি আতঙ্ক পরিস্থিতি পেরিয়ে অবশেষে শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হচ্ছে তাবলিগ জামাতের সাদপন্থীদের বিশ্ব ইজতেমা। তাবলিগ জামাতের বিবদমান দুই গ্রুপ শুরায়ে নেজাম ও সাদপন্থীদের ইজতেমা আয়োজন ঘিরে নানা নাটকীয়তা ঘটেছে বেশ কিছু দিন ধরে। অবশেষে শত সংকট কাটিয়ে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় সাদপন্থীদের বিশ্ব ইজতেমা শুরু হলো।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কবরস্থানের জমি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বড়াইগ্রামে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নাজিম উদ্দিন (৫১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন

সরকারবিরোধী বিক্ষোভ–সহিংসতায় নিহত ৩ হাজার, স্বীকার করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক: সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতায় নিহতের সংখ্যা নিয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিক হিসাব প্রকাশ করলো ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, সহিংসতা দমনে

ঢাকাসহ ১৭ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আভাস

নিউজ ডেস্ক: ঢাকাসহ দেশের ১৭টি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৮ জুন) দুপুর ১টা পর্যন্ত

রায়গঞ্জে ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবে বিশ্বময়” এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলার

মধ্যপ্রাচ্য সংকট: প্রবাসী বাংলাদেশীদের নিরাপত্তা নিয়ে সরকারের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সরকার। সংঘাতের জেরে আকাশসীমা আংশিক বা সম্পূর্ণ বন্ধ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে সামরিক পরাশক্তি হয়ে ওঠা ইরান

অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাত ক্রমশই ঘনীভূত হচ্ছে। সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় ইরান যে কৌশল দেখিয়েছে, তাতে নতুন করে প্রশ্ন উঠেছে—কঠোর নিষেধাজ্ঞার পরেও দেশটি কীভাবে এমন