তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত সোমবার থেকে বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক: শনিবার যশোরে সর্বোচ্চ ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এটাই চলতি বছরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। এ দিন রাজধানীতে তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তাপমাত্রা বাড়লেও গত বছরের চেয়ে এখনো কম রয়েছে। গত বছর যশোরে সর্বোচ্চ ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। ১৯৭৬ সালের পর এটাই ছিল সর্বোচ্চ রেকর্ড।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। এরমধ্যে রাজশাহী ও খুলনা অঞ্চলের তীব্র তাপদাহ সবচেয়ে বেশি। রাজধানী ঢাকাও তাপদাহের মাত্রা তীব্র। দেশের অন্যান্য বিভাগেও তাপদাহ বইছে। তাপদাহে সারা দেশে জনজীবনে ত্রাহি ত্রাহি অবস্থা বিরাজ করছে। তবে এরমধ্যেই তাপমাত্রা কমার সুখবরও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সারা দেশে বয়ে যাওয়া এ তাপপ্রবাহ শিগগিরই কমে আসবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বিকেল ৪টার দিকে আমার দেশকে বলেন, রোববার পর্যন্ত এ অবস্থা চলার পর সোমবার থেকে তাপদাহ প্রশমিত হতে পারে। রোববারও তাপমাত্রা কিছুটা কমতে পারে। এর পরে সোম ও মঙ্গলবারেও একই প্রবণতা অব্যাহত থাকার তথ্য জানানো হয়েছে। এতে সোমবার থেকে দেশের কোথাও কোথাও বৃষ্টি ও কালবৈশাখী হতে পারে।

আবহাওয়াবিদদের মতে, চলমান এ পরিস্থিতি আগামী ১২ মে-এর আগে বা পরে কিছুটা প্রশমিত হতে পারে। এ সময় তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে সর্বোচ্চ ৪২ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

তাপপ্রবাহ চলাকালীন সবাইকে সতর্ক থাকতে এবং প্রয়োজনে বাইরে যাওয়া এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদ শাহীনুর ইসলাম।

কয়েকদিন আগেই আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছিল ৪-৫দিন বৃষ্টির পর মৃদু থেকে মাঝারি, আবার কোনো কোন অঞ্চলের তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সেই পূর্বাভাসই যেন সত্যি হলো।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ একেএম নাজমুল হক আমার দেশকে বলেন, বৃহস্পতিবারই ৭২ ঘণ্টার তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়। শুক্রবার সেই সতর্কবার্তা আরও বর্ধিত করা হয়। তিনি বলেন, এরই মধ্যে তাপপ্রবাহ তীব্র হয়েছে। এ অবস্থা আগামী ১১ মে নাগাদ চলতে পারে। এরপর ১২ মে থেকে কিছুটা প্রশমিত হতে পারে।

শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়, ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এদিন রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে আগের দিনের রেকর্ড ভেঙ্গে যশোরে বছরের সর্বোচ্চ ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। রাজধানীতেও আগের দিনের তুলনায় তাপমাত্রা বেড়েছে। আগের দিন রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও শনিবার রেকর্ড ২১ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে ২৮ মার্চ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে ৪১ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। একই দিন রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এরপর ২৩ এপ্রিল যশোরে ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

প্রসঙ্গত, তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তা মাঝারি তাপপ্রবাহ। তাপমাত্রা ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা ৪২-এর বেশি হলে তা অতি তীব্র তাপপ্রবাহ বলে গণ্য হয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শ্রীলঙ্কায় মানবিক সহায়তা পাঠাতে বাধা দিচ্ছে ভারত, অভিযোগ পাকিস্তানের

অনলাইন ডেস্ক: ঘূর্ণিঝড় ডিটওয়াহর প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত শ্রীলঙ্কায় মানবিক সহায়তা পাঠাতে ভারত বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে পাকিস্তান। মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের এক

হতদরিদ্র বিক্রেতার হাঁস জোরপূর্বক নিয়ে গেলেন পুলিশ!

নিজস্ব প্রতিবেদক: হাটের দিন বাজারে জায়গা না হওয়ায় সড়কের একটি সেতুর ওপরে বসেই সিলভারের একটি পাত্রে করে কয়েকটি হাঁস বিক্রির জন্য বসছিলেন হতদরিদ্র কৃষক। আর ওই

মা-শিশুর পাশাপাশি দাফন, কারা ফটকে থেমে রইল স্বামীর শেষ দেখা

নিজস্ব প্রতিবেদক: কারাগারে বন্দি অবস্থায় মৃত স্ত্রী ও সন্তানকে শেষবিদায় জানালেন বাগেরহাটের ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দাম। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে

বৃষ্টির সম্ভাবনা নেই, তীব্র গরমের আভাস রাজধানীতে

ঠিকানা টিভি ডট প্রেস: রাজধানী ঢাকা এবং আশপাশের অঞ্চলে আজও তীব্র গরম অনুভূত হতে পারে। আজকের দিনটিতেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং আবহাওয়া থাকবে একেবারে

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: প্রতিমন্ত্রীর পদমর্যাদায় শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন। সোমবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস

তাড়াশে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান,ভ্রাম্যমান আদালতে ২ লক্ষ টাকা জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কাউরাইল এলাকায় অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি