তীব্র উত্তেজনার মধ্যে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার টেলিফোনে কথা বলেছেন। ফোনালাপে ইরানে চলমান পরিস্থিতি ও বিভিন্ন আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা ইরনা।

ইরনা জানায়, সোমবার আলোচনার সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইরানে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে সংলাপ ও পারস্পরিক সম্পৃক্ততার গুরুত্বের ওপর জোর দেন।

এদিকে একই দিনে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অভিযোগ প্রত্যাখ্যান করেছে। ওই অভিযোগে বলা হয়েছিল, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন সামরিক হামলার জন্য পাকিস্তানকে ঘাঁটি হিসেবে ব্যবহার করা হতে পারে। পাকিস্তানি গণমাধ্যমের খবরে বলা হয়, মন্ত্রণালয় এ ধরনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করেছে।

এই ফোনালাপ এমন এক সময়ে হলো, যখন ইরানে বিক্ষোভ ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ বাড়ছে। ধারণা করা হচ্ছে, ইরান পাকিস্তানের সমর্থন আদায়ের চেষ্টা করছে। তবে কূটনৈতিক সর্বোচ্চ সতর্কাবস্থায় থেকে নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে ইসলামাবাদ।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

‌‘পুশ ইন’ বন্ধে দিল্লিকে আবারও চিঠি দেবে ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক: ভারত বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে মানুষকে ঠেলে পাঠানো (পুশ ইন) অব্যাহত রেখেছে। এটি বন্ধে ভারত সরকারকে বাংলাদেশ আবারও চিঠি দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র

সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল

সিরাজগঞ্জ প্রতিনিধি: নির্বাচনী প্রচারণার সময় নারীদের ওপর হামলা, হেনস্তা ও কটুক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে মহিলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় জেলা শহরের

সিরাজগঞ্জে প্রশিক্ষনপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত  

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছ।মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ ইসলামিক ফাউণ্ডেশের আয়োজনে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ওই অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইলে সাবেক এমপি’র বাসা দখলকারী নারী সমন্বয়ক চার দিনের রিমান্ডে

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে মানসিক ভারসাম্যহীনদের নিয়ে সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এর ছয়তলা ভবন দখল, ভাংচুর

বিবিসি বাংলা নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন প্রেস সচিব

ঠিকানা টিভি ডট প্রেস: বিবিসি বাংলা নিয়ে ফেসবুকে করা মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘বিবিসি বাংলার

পরমাণু স্থাপনাগুলোতে কোনো সংস্থাকে প্রবেশের অনুমতি দেবে না ইরান

অনলাইন ডেস্ক: ইরান তার পরমাণু স্থাপনাগুলোতে কোনো আন্তর্জাতিক সংস্থাকে শারীরিক প্রবেশাধিকার দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের