তিস্তাসহ অভিন্ন সব নদীর পানির হিস্যা আদায় করবো: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশের তিস্তা-পদ্মাসহ অভিন্ন সব নদীতে ভারতের কাছে পানির হিস্যা আদায় করবো।’ সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ের কালিবাড়িতে নিজ বাস ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন।

বিগত সরকার তিস্তা নদীর পানির হিস্যা আদায় করতে পারেনি। যদি বিএনপি সরকারে যায় তবে এ বিষয়ে কী করবে এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘জনগণের সঙ্গে কমিটমেন্ট (অঙ্গীকার) আছে তিস্তা-পদ্মাসহ অভিন্ন যত নদী আছে সবগুলো ব্যাপারে ভারতের সঙ্গে অ্যাঙ্গেজ করবো। তাদের কাছ থেকে পরস্পর দুই দেশের সম্মান বজায় রেখে পানির হিস্যা আদায় করার চেষ্টা করবো।’

মির্জা ফখরুল বলেন, ‘আমি আগেও বলেছি দেশের আইনশৃঙ্খলা নিয়ে আমরা চিন্তিত ও উদ্বিগ্ন। এখনো সরকার সব অস্ত্র উদ্ধার করতে পারেনি। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সেরকম উন্নতি হয়েছে বলে আমি মনে করি না। তবে আমরা আশাবাদী নির্বাচন চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা আরো উন্নত করবে ভালো করবে।’

তিনি বলেন, ‘ক্রিকেটের ব্যাপারে আন্তর্জাতিক রাজনীতি স্পর্শ জড়িত আছে। আমাদের দেশের সম্মান জড়িয়ে আছে। আমাদের দেশের ক্রিকেটারকে অপমান করা হয়েছে মানে আমাদের দেশকে অপমান করা হয়েছে। ক্রিকেট কন্ট্রোল বোর্ডের যে সিদ্ধান্ত সে সিদ্ধান্তের সঙ্গে একমত। কিন্তু একই সঙ্গে মনে করি ছোটোখাটো বিষয়গুলো নিয়ে আলোচনার মধ্যে সমাধান করা উত্তম।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টাঙ্গাইলে শহীদ জিয়ার ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৩০ মে) সকালে জেলা বিএনপির উদ্যোগে প্রেসক্লাবের সামনে

বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন রাসেল ইকবাল মিয়া

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার অন্তর্গত বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মাধ্যমিক শিক্ষা

সিনহা হত্যা মামলায় প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল

স্টাফ রিপোর্টার: মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক মো. লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। একইসঙ্গে ৬

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠির নলছিটিতে কারাবন্দি বাবার মৃত্যুর পর এক ছাত্রলীগ নেতাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। নির্ধারিত সময় শেষে পুলিশি পাহারায় তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার

অপহরণের নাটক সাজানোর কথা স্বীকার করলেন মুফতি মুহিব্বুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীর টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদের খতিব মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজী (৬০) স্বীকার করেছেন যে তিনি নিজেই অপহরণের নাটক সাজিয়েছিলেন। গত রাতে আতাউর রহমান বিক্রমপুরীর

এবার নীলনদ নিয়ে মিসর ও ইথিওপিয়ার বিরোধ মেটাতে চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: নীলনদের পানি বণ্টন নিয়ে মিসর ও ইথিওপিয়ার মধ্যে দীর্ঘদিনের চলমান বিরোধ মেটাতে আবারও মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৬ জানুয়ারি)