তিন হাজার পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী আটক 

ঠাকুরগাঁও প্রতিনিধি: ৩ হাজার ১২০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে রানীশংকৈল উপজেলার নেকমরদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-বালিয়াডাঙ্গী উপজেলার পিটাইছড়ি গ্রামের মকবুল হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (৩৬) ,কিসমত পলাশবাড়ি গ্রামের কবির হোসেনের ছেলে নুরজামাল (২৮), একই গ্রামের মতিউর রহমানের ছেলে রাজিব রানা (২২) ,দক্ষিণপাড়া গ্রামের দবিরুল হকের ছেলে মোতালেব হক (২২)।

বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। কক্সবাজার থেকে ইয়াবা এনে পায়ুপথে বহন করছিল তারা। পথে নেকমরদ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে মাদকসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় রাণীশংকৈল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কাশিয়ানীতে রাতের আঁধারে মন্দিরে আগুন দেওয়ার অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে দুটি মন্দিরে রাতের অন্ধকারে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার দিবাগত রাতে কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের তারাইল উত্তরপাড়া গ্রামে এ ঘটনা

টাঙ্গাইলে ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

জহুরুল ইসলাম, স্টাফ রিপার্টার: টাঙ্গাইল সার্কিট হাউজের কনফারেন্স হলে ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন’ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) জেলার

নিবন্ধন পাচ্ছে বাংলাদেশ জাতীয় লীগ, যে প্রতীক চান তারা

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে বাংলাদেশ রাষ্ট্রের চেয়েও পুরোনো দলটি সাধারণ মানুষের কাছে অনেকটাই

শাহজাদপুরে বিএনপি নেতা মুহিত ও সরোয়ারের পদ স্থগিত 

সিরাজগঞ্জ প্রতিনিধি: দুই গ্রুপের হামলা সংঘর্ষের ঘটনায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বিএনপি নেতা ডা. এমএ মুহিত ও গোলাম সরোয়ারে সকল পদ স্থগিত করা হয়েছে। সোমবার (১০

পিরোজপুরে নিষিদ্ধ আ:লীগ নেতাদের হামলায় বিএনপির ৫ নেতাকর্মী আহত 

নিজস্ব প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের হামলায় বিএনপির পাঁচ নেতাকর্মী আহত হয়েছে। শনিবার রাত ১০ টার দিকে বিষয়টি এই প্রতিবেদককে নিশ্চিত করেছে ইন্দুরকানী থানার

প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, বিএনপি গণভোটের সুপারিশে দ্বিমত জানালেও জামায়াত রাজি

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কমাতে জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের সুপারিশে একমত জামায়াতে ইসলামী। প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্তের পরিবর্তে এনসিসির মাধ্যমে নির্বাচন কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে