তিন বাহিনীর প্রধানের সাথে সিইসির বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানের সাথে আজ বৈঠকে বসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রবিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

ইসি সূত্র জানায়, রবিবার দুপুর ১২টায় সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানরা নির্বাচন কমিশনের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর দুপুর আড়াইটায় ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক সভা শুরু হবে। সিইসি নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভায় চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকার কথা রয়েছে।,

আলোচ্যসূচিতে রয়েছে- নির্বাচনের আগের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী কার্যক্রম দমনে যৌথ বাহিনীর কার্যক্রম ও আচরণ বিধিমালা অনুযায়ী নির্বাচনি পরিবেশ বজায় রাখা। এ ছাড়া বিবিধ বিষয় রয়েছে আলোচ্যসূচিতে।

নির্বাচনকে ঘিরে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শিয়ালকোল সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে অসহায়,দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে। সোমবার

রোহিঙ্গাদের সহায়তায় ১ কোটি ১২ লাখ ডলার অনুদান দেবে যুক্তরাজ্য-কাতার

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারে আশ্রয় নেওয়া ছয় লাখ ৪৭ হাজারেরও বেশি রোহিঙ্গা ও তাদেরকে আশ্রয় দেওয়া স্থানীয় জনগোষ্ঠীর মানবিক সহায়তা ও পরিবেশ সুরক্ষা জোরদারে যুক্তরাজ্য ও কাতার

‘ভাইরাল’ হতেই নিখোঁজ হওয়ার নাটক যবিপ্রবি ‘ছাত্রদল নেতা’র?

যবিপ্রবি প্রতিনিধি: নিখোঁজের ২০ ঘণ্টা পর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী ‘ছাত্রদল নেতা’ সজীব হোসেনকে উদ্ধার করেছে যশোর জেলা পুলিশ। পুলিশ বলছে, অপহরণ

৩ মে মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম

অনলাইন ডেস্ক: রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিবি) মিলনায়তনে হেফাজতে ইসলামের কার্যনির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সংগৃহীত ছবি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী

ঘুষ গ্রহণকালে হাতেনাতে গ্রেপ্তার ডিএসসিসির ওয়ার্ড সচিব

ডেস্ক রিপোর্ট: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ২ নম্বর অঞ্চলের ৪ নম্বর ওয়ার্ড সচিব কুতুবউদ্দিন সোহেলকে ঘুষ গ্রহণকালে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)

স্বামীসহ সাঈদা মুনার বিরুদ্ধে বিপুল অর্থ পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যে নিযুক্ত সাবেক হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম ও তার স্বামী জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে প্রায় দুই হাজার কোটি টাকা