তিন দিনে ৬ সাংবাদিক আহত; চিকিৎসার জন্য জয় ব্যাংককে

ঠিকানা টিভি ডট প্রেস: ঢাকা, সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পেশাগত দায়িত্ব পালনকালে আইসক্রিম বিক্রেতাদের হামলায় আহত যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদীন জয়কে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে পাঠানো হয়েছে। এদিকে আজ (সোমবার) শরীয়তপুরে হাতুড়ি নিয়ে একদল সন্ত্রাসী চার সাংবাদিকের ওপর প্রকাশ্যে হামলা চালিয়ে আহত এবং লাঞ্ছিত করেছে।

আহত সাংবাদিকরা হলেন দৈনিক সমকালের সোহাগ খাঁন সুজন, নিউজ ২৪ টেলিভিশনের বিধান মজুমদার অনি, বাংলা টিভির নয়ন দাস ও দেশ টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশ।

নারায়নগঞ্জের রূপগঞ্জে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলাকালে জয়নাল আবেদীন জয়ের ওপর হামলা চালায় ইগলুর আইসক্রিম বিক্রেতারা। এ ঘটনায় তাকে ঢাকার এভার কেয়ার হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক পাঠানো হয়েছে। শনিবার তিনি ব্যাংককে পৌঁছেছেন।

এদিকে শনিবার কক্সবাজারের মহেশখালীতে দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি ও বিএমএসএফের মহেশখালী শাখার সাধারণ সম্পাদক ইঞ্জি: হাফিজুর রহমানের ওপর সংবাদ প্রকাশের জের ধরে হামলার ঘটনা ঘটে।

সারাদেশে প্রতিদিন কোথাও না কোথাও সাংবাদিকদের ওপর হামলা-মামলা, ভয়ভীতি-লাঞ্ছনার তথ্য পাওয়া যাচ্ছে, যা গণমাধ্যমের জন্য চরম হুমকি বলে মনে করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, সাংবাদিকদের ওপর এমন দমন-পীড়নের ফলাফলে মঙ্গল বয়ে আনতে পারেনা। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের গণমাধ্যমের সুরক্ষার কথা মাথায় রাখা উচিত। রাষ্ট্রের স্বার্থে গণমাধ্যমের সুরক্ষা জরুরী বলেও তিনি মত প্রকাশ করেন।

অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি করে আহত সাংবাদিকদের চিকিৎসা এবং দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আশা করেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শেখ হাসিনা-জয়-পুতুলের তিন মামলার রায় ২৭

নিজস্ব প্রতিবেদক: পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি জমি বরাদ্দ নিতে অনিয়মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে

বাংলাদেশসহ ৪০ দেশের পোলট্রি ও ডিম নিচ্ছে না সৌদি আরব

অনলাইন ডেস্ক: জনস্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ৪০টি দেশ থেকে পোলট্রি ও ডিম আমদানি নিষিদ্ধ করেছে সৌদি আরব। দেশটির খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ জানিয়েছে,

ফের জেলের জালে ধরা পড়লো ২৪ কেজির বিশাল কোরাল, বিক্রি ৩৬ হাজারে

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা মাছ বাজারে আবারও দেখা মিললো বিরল ও বিশাল আকৃতির কোরাল মাছের। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে বাজারে নিয়ে আসা হয় প্রায়

কক্সবাজারে সাগরে গোসলে নেমে বাবা-ছেলের মৃত্যু দুই দিনে চার প্রাণহানি, বাড়ছে উদ্বেগ

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (৯ জুন) দুপুর দেড়টার দিকে

সিরাজগঞ্জে ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার ৪ নং শিয়ালকোল ইউনিয়ন বিএনপির উদ্যোগে ১ নং ওয়ার্ড শাখার মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩

ইসরায়েলি বাহিনীর হাতে আটক জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ

অনলাইন ডেস্ক: সুইডিশ জলবায়ু আন্দোলনকারী গ্রেটা থুনবার্গকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। গাজায় মানবিক সাহায্য বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বৃহস্পতিবার আটক করার পর এ ঘটনা ঘটে।