তিন দিনে ১১ লাখ টাকার মাদক ও চোরাচালানপণ্য জব্দ বিজিবির

চুয়াডাঙ্গা প্রতিনিধি: গত তিন দিনে বিভিন্ন সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১১ লাখ টাকার মাদক ও চোরাচালানপণ্য জব্দ করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি।

মঙ্গলবার বিকেল ৪টায় সংবাদ মাধ্যমে পাঠানো ৬ বিজিবির সহকারী পরিচালক হায়দার আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের দায়িত্বপ্রাপ্ত এলাকায় নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে গত ১০ থেকে ১২ আগস্ট পর্যন্ত দর্শনা, বারাদী, মুজিবনগর, নাজিরাকোনা, বাজিতপুর এবং ইছাখালি বিওপি এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে বিজিবি মাদক ও চোরাচালানবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে একাধিক সফল অভিযান পরিচালনা করে। এসব অভিযানে সর্বমোট ১০ লক্ষ ৮৮ হাজার ৭১০ টাকা মূল্যমানের বিভিন্ন মাদকদ্রব্য ও চোরাচালানপণ্য জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে- ভারতীয় মদ, ভারতীয় হেরোইন, নেশাজাতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট, ভারতীয় শাড়ী, বিভিন্ন প্রকার সিটি গোল্ডের গহনা, ভারতীয় কসমেটিক্স, খাদ্য সামগ্রী ও অন্যান্য চোরাচালানপণ্য।

বিজ্ঞপ্তিতে বিজিবি আরও জানায়, দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্ত এলাকায় সক্রিয় মাদক ও অন্যান্য চোরাচালান চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এছাড়া সম্ভাব্য পয়েন্টগুলোতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

বিজিবি’র এ ধরনের আভিযানিক সাফল্য শুধু বাহিনীর পেশাদারিত্বের প্রমাণ নয় বরং এটি সীমান্ত এলাকাকে অবৈধ কর্মকাণ্ডমুক্ত রাখার রাষ্ট্রীয় প্রতিশ্রুতির বাস্তব রূপ। সীমান্তে বিজিবি’র এমন অভিযান অব্যাহত থাকবে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কাশ্মীরে হামলায় ‘নিরাপত্তার ব্যর্থতা’ স্বীকার করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় নিরাপত্তার ব্যর্থতা স্বীকার করেছে কেন্দ্রীয় সরকার। শনিবার (২৬ এপ্রিল) কাতারভিত্তিক

ভোটার ও এজেন্টবিহীন নির্বাচন আর নয়: ইসি সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ভোটার ও এজেন্টবিহীন নির্বাচন যাতে বাংলাদেশে আর না হয়, সেজন্য নির্বাচন কমিশন (ইসি) কাজ করে যাচ্ছে।

অনৈতিক সম্পর্কের ঘটনায় জড়ানোর অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে নির্দোষ দাবি

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে কথিত অনৈতিক কর্মকাণ্ডে এক যুগলকে অবরুদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলাকে ‘ভিত্তিহীন, মিথ্যা ও হয়রানিমূলক’ দাবি করে সংবাদ

ছয় মাসে শিশুখাদ্যের কৌটাপ্রতি দাম বেড়েছে ১৪০ থেকে ৮০০ টাকা

নিজস্ব প্রতিবেদক: শিশুখাদ্যের বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অভিভাবকদের উদ্বেগ বাড়িয়েছে। মাত্র ছয় মাসের ব্যবধানে গুঁড়া দুধ ‘কাউ অ্যান্ড গেট’ ও হরলিক্সসহ বিভিন্ন শিশুখাদ্যের কৌটাপ্রতি দাম বেড়েছে

পাকিস্তানে ভারতের হামলা যুদ্ধের ঝুঁকি বাড়িয়েছে: তুরস্ক

অনলাইন ডেস্ক: পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে ভারতের হামলা যুদ্ধের ঝুঁকি বাড়িয়েছে বলে মন্তব্য করেছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সামাজিক মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে তিনি

বগুড়ায় হাসিনা-কাদেরসহ ৪০৫ জনের বিরুদ্ধে মামলা

বগুড়া প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১৫৫ জনের নাম উল্লেখ করে ৪০৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। বগুড়া শহরের