তিনি এলেন, বদলে দিলেন রায়গঞ্জ-এক বছরের ইউএনও হুমায়ুন কবিরের রূপান্তরের গল্প

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: মাত্র এক বছরের ব্যবধানে রায়গঞ্জকে এক নতুন রূপে দাঁড় করিয়েছেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির। বিসিএস ৩৫তম ব্যাচের এই মেধাবী কর্মকর্তা যোগদানের পর থেকেই উন্নয়ন, শৃঙ্খলা ও জনসেবামুখী বিভিন্ন সাহসী পদক্ষেপ নিয়ে বদলে দেন পুরো উপজেলা প্রশাসনের চেহারা।

রায়গঞ্জ পৌরসভা ও ইউনিয়নগুলোর নাজুক অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নে তিনি প্রচলিত মাটির পথ বাদ দিয়ে টেকসই ইটের রাস্তা নির্মাণের উদ্যোগ নেন। তার নেতৃত্বে উপজেলা চত্বরে শুরু হয় ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন। এর মধ্যে রয়েছে—উপজেলা কনফারেন্স রুম উন্নয়ন, ইউএনও অফিসের রুম আধুনিকায়ন, কেন্দ্রীয় শহীদ মিনার সংস্কার, উন্মুক্ত লাইব্রেরি ‘নৈঃশব্দ মহাকাল’ পুনর্গঠন, অফিসার্স ক্লাব সংস্কার, জনসাধারণের জন্য গ্যারেজ নির্মাণ এবং পরিষদের বাউন্ডারি ওয়াল সংস্কার ও দৃষ্টিনন্দন রঙকরণ।

এ ছাড়া গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ রাস্তা নির্মাণ, উপজেলা পুরাতন মসজিদ এলাকায় জনসাধারণের চলাচলের ব্যবস্থা, পরিত্যক্ত পুকুর সংস্কার ও পানি সংরক্ষণ, ইউএনও বাসভবনের আধুনিকায়ন এবং পুরো উপজেলা পরিষদকে সিসি ক্যামেরার আওতায় এনে নিরাপত্তা জোরদার করেন তিনি। শুধু অবকাঠামো নয়, মানবিকতার জায়গা থেকেও গরিব ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান ছিল তার নিয়মিত কাজ।

গত ২৬ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মো. হুমায়ুন কবিরকে বিসিএস প্রশাসন একাডেমি, শাহবাগ–এ পদায়ন করা হয়েছে। এক বছর সফলভাবে দায়িত্ব পালন শেষে তিনি সেখানে যোগদান করতে যাচ্ছেন।

রায়গঞ্জবাসীর কাছে তিনি আজ এক উন্নয়নমুখী, মানবিক ও জনবান্ধব প্রশাসকের উদাহরণ হয়ে রইলেন।#

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শিক্ষার্থীদের নতুন বিশ্ব গড়তে স্বপ্ন দেখার আহ্বান প্রধান উপদেষ্টার

অনলাইন ডেস্ক: শিক্ষার্থীদের নতুন এক বিশ্ব গড়ার স্বপ্ন দেখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত পঞ্চম

সমালোচনা সহ্য না হলে উপদেষ্টা পদ ছেড়ে রাজনৈতিক দল করেন’

নিজস্ব প্রতিবেদক: সমালোচনা সহ্য করতে না পারলে উপদেষ্টাদের পদ ছেড়ে দিয়ে রাজনৈতিক দল করতে বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সোমবার (৩

জামায়াতের সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার বিকালে (১৯ জুলাই) দলের মিডিয়া সেলের

কাবা শরীফের ইমাম উদ্বোধন করবেন টাঙ্গাইলের মসজিদ

 টাঙ্গাইলের গোপালপুরে যমুনার শাখা ঝিনাই নদীর তীরে ২০১ গম্বুজের মসজিদ নির্মিত হয়েছে। শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদটির নির্মাণ কাজ ২০১৩

ওবায়দুল কাদেরের দেখা মিললো কলকাতায়!

ডেস্ক রিপোর্ট: ক্ষমতাচ্যুত বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ভারতের কলকাতায় অবস্থান করছেন। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আজ শুক্রবার

ফ্যাসিস্ট হাসিনাকে ধরবে ইন্টারপোল, গণহত্যার বিচার শুরু হবে ১ মাসের মধ্যে

নিজস্ব প্রতিবেদক: ভারত প্রতিবেশী হয়েও কথা রাখেনি। বাংলাদেশের সাথে বন্দি বিনিময় চুক্তি থাকলেও তারা ফেরত দেয়নি ২৪ এর গণঅভ্যুত্থানে গণহত্যা চালানো হাসিনাকে। উল্টো পররাষ্ট্রনীতি অমান্য