তাহাজ্জুদের নামাজরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন মাদরাসাছাত্র

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর চাটখিলে তাহাজ্জুদের নামাজরত অবস্থায় আকরাম হোসেন (১২) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিষ্ণুরামপুর নুরানী হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মহিন উদ্দিন।

মৃত আকরাম হোসেন লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার ফারুক হোসেনের ছেলে এবং নোয়াখলা ইউনিয়নের বিষ্ণুরামপুর নুরানী হাফিজিয়া মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।

এর আগে, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের বিষ্ণুরামপুর নুরানী হাফিজিয়া মাদরাসার হেফজ খানায় তাহাজ্জুদের নামাজরত অবস্থায় ওই মাদরাসাছাত্রের মৃত্যু হয়।

বিষ্ণুরামপুর নুরানী হাফিজিয়া মাদরাসার প্রধানশিক্ষক হাফেজ মহিন উদ্দিন আরও বলেন, ‘আকরাম বিষ্ণুরামপুর নুরানী হাফিজিয়া মাদরাসা থেকে ১৬ পারা কুরআন হেফজ সম্পন্ন করে। প্রতিদিনের ন্যায় শুক্রবার দিবাগত রাত সোয়া ৪টার দিকে অন্য ছাত্রদের সঙ্গে সে তাহাজ্জুদ নামাজ পড়তে উঠে। পরবর্তীতে তাহাজ্জুদ নামাজরত অবস্থায় আকরাম অসুস্থ হয়ে আরেক ছাত্রের কোলে ঢলে পড়ে। তাৎক্ষণিক মাদরাসার ছাত্ররা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। সকালে মাদরাসা মাঠে জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।’

চাটখিল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস সুলতান বলেন, ‘এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কুষ্টিয়ায় ছাত্রদল নামধারীদের বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ায় জেলা বিএনপির এক প্রভাবশালী নেতার ঘনিষ্ঠ সহযোগী ও ইবি থানার হরিনারায়ণপুর ইউনিয়নের জাতীয় পার্টি থেকে আসা নব্য বিএনপির নেতার ছত্রছায়ায় ছাত্রদল নামধারী

জুলুমের ভয়াবহতা ও স্বাধীন দেশের অনন্য দৃষ্টান্ত- বিএনপি নেতা আনিছুর রহমান

নজরুল ইসলাম: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বাধীন বাংলাদেশের প্রথম আন্দোলনকারী ও স্বাধীন জেলা যমুনা বিধৌত এ সিরাজগঞ্জ জেলা। এ জেলায় প্রথম আন্দোলনকারী হিসেবে শহরে প্রবেশ

জামায়াত পুলিশ-প্রশাসনকে কব্জা করার চেষ্টা করছে: জাহেদ উর রহমান

নিজস্ব প্রতিবেদক: জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর বিতর্কিত বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। এই বক্তব্যকে কেন্দ্র করে দেশের নির্বাচন ও প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে

জাপান সাগরে চীন-রাশিয়ার যৌথ মহড়া: শক্তিশালী হচ্ছে কৌশলগত অংশীদারিত্ব

অনলাইন ডেস্ক: জাপান সাগরে যৌথ সামরিক মহড়া শুরু করেছে চীন ও রাশিয়া। বৈশ্বিক নিরাপত্তা কাঠামোয় যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবিলা এবং দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করতেই

নগর ভবনে কোনো উপদেষ্টা বা প্রশাসক বসতে পারবেন না, ইশরাকের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক: বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, ‘নগর ভবনে কোনো উপদেষ্টা বা প্রশাসক বসতে পারবেন না।’ আজ শুক্রবার পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত

সিরাজগঞ্জের শাহজাদপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা মুরুটিয়া গ্রামে স্বামীর ছুরিকাঘাতে রুমানা খাতুন (২১) নামের এক গৃহবধূ নিহত হয়েছে। পুলিশ এ ঘটনায় ঘাতক স্বামী