তাহসানের শ্বশুর ক্রসফায়ারে নিহত যুবলীগ নেতা পানামা ফারুক

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে তাহসান আর রোজা আহমেদের একটি ছবি আলোরণ তুলেছিল ভক্তদের মাঝে। ভক্তরা বুঝেই গিয়েছিলেন বিয়ে করেছেন এই জনপ্রিয় কণ্ঠশিল্পী। শনিবার (৪ জানুয়ারি)। নিজেই তার সদ্য বিবাহিত স্ত্রীর সাথে একটি ছবি পোস্ট করলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে, আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে? যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন, ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?’

বিয়ের আলোচনার মধ্যেই শুরু তাহসানের হবু স্ত্রী রোজা আহমেদের বাবা তাহসানের হবু শ্বশুরের পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে নেটিজেনদের মধ্যে।

নেটিজেনরা বলছেন, রোজার বাবা বরিশাল নগরীর বাসিন্দা ফারুক আহম্মেদ ওরফে পানামা ফারুক। যিনি ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯৩ সাল থেকে ফারুক আহম্মেদ ওরফে পানামা ফারুক বরিশাল যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ১৯৯৬ সালে আওয়ামী সরকার ক্ষমতায় এলে দক্ষিণাঞ্চলজুড়ে পানামা ফারুক এক আতঙ্কের নাম হয়ে দাঁড়ায়। তবে ২০০১ সালের পর দীর্ঘ ৫ বছর পানামা ফারুক আত্মগোপনে ছিলেন। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলেও তাকে তেমন স‌ক্রিয় হতে দেখা যায়‌নি। তবে ২০১৩ সা‌লের দিকে নি‌জের অবস্থান জানান দিতে গিয়ে আবার আলোচনায় আসেন পানামা ফারুক।’

তৎকালীন আইনশৃঙ্খলা বাহিনী জা‌নিয়ে‌ছিল, ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি বরিশাল নগরীর চকবাজার এলাকায় চেকপোস্ট বসান র‌্যাবের সদস্যরা। ভোর সোয়া ৬টার দিকে ওই এলাকা দিয়ে ৬/৭ জনের একটি দল যাচ্ছিল। তাদের থামতে বললে তারা উল্টো দিকে ঘুরে চলে যেতে থাকে। র‌্যাবের ডিএডি নাজির আহম্মেদ তাদের থামার নির্দেশ দিলেও তারা থামেনি। একপর্যায়ে তারা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। এতে নাজির আহম্মেদ আহত হন। এ সময় আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। দুপক্ষের বন্দুকযুদ্ধের একপর্যায়ে নিহত হন ফারুক আহম্মেদ।

তাহসানের বিয়ের খবরে ১০ বছর পর আবারও আলোচনায় এলেন সেই পানামা ফারুক। শোনা যাচ্ছে, তার মেয়ে রোজাকেই বিয়ে করেছেন তাহসান। তাহসানের হবু স্ত্রী রোজা আহমেদ পেশায় মেকওভার আর্টিস্ট। পড়াশোনা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করে সেখানেই তিনি প্রতিষ্ঠা করেছেন নিজের প্রতিষ্ঠান। শহরটির কুইন্সে আছে রোজা’স ব্রাইডাল মেকওভার নামে একটি প্রতিষ্ঠান। ১০ বছরের বেশি সময় ধরে তিনি এ পেশায় যুক্ত। বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন রোজা।’

পানামা ফারুকের ভাই মনা আহম্মেদ বলেন, শুক্রবার রাতে ঢাকায় বিয়ের অনুষ্ঠান‌টি হয়েছে। রোজার প‌রিবার ও স্বজনদের অনেকেই সেখানে ছিলেন। আমি না থাকায় বিস্তা‌রিত বলতে পার‌ছি না।

তবে এ বিয়েতে আমরাসহ প‌রিবারের সবাই অনেক খু‌শি, সেই সঙ্গে ব‌রিশালবাসীও খু‌শি জা‌নিয়ে তি‌নি বলেন, আব্বা-আম্মা ও ভাইবোনরা বিয়েতে গিয়ে‌ছিল। তারা বাড়িতে আসলে কবে তাহসান ব‌রিশালে আসবে সে বিষয়ে জানতে পারবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এবার বন্ধ হচ্ছে আ.লীগ-সংশ্লিষ্ট সব পেজ

অনলাইন ডেস্ক: সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার রাতে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের

পাকিস্তানে মসজিদে বোমা হামলার নেপথ্যে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি মসজিদে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও

মঙ্গলবার শেষ হচ্ছে প্রার্থিতা প্রত্যাহারের সময়

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হচ্ছে মঙ্গলবার (২০ জানুয়ারি)। সোমবার (১৯ জানুয়ারি) ইসি কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন। নির্বাচনের তফসিল অনুযায়ী,

যুক্তরাজ্যের কঠোর নীতি: ভারতীয় অপরাধীদের আপিলের আগেই নির্বাসন

অনলাইন ডেস্ক: বিশ্ব রাজনীতিতে সাম্প্রতিক সময়ে কিছুটা চাপে রয়েছে ভারত। ডোনাল্ড ট্রাম্পসহ পূর্বের কিছু আন্তর্জাতিক মিত্রের সমর্থন কমে গেছে। রাশিয়া থেকে তেল আমদানির কারণে যুক্তরাষ্ট্রসহ

সিরাজগঞ্জ শাহজাদপুরে সড়ক ও জনপথের ক্যানেল থেকে মাটি কাটার অভিযো

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন ক্যানেল থেকে রাতের বেলা মাটি কেটে ইটভাটায় সরবরাহের অভিযোগ পাওয়া গেছে। রূপবাটি ইউনিয়নের বিন্নাদাইর মহাসড়কের

১৩ মে’র আগে স্বস্তি নেই টাঙ্গাইলে তীব্র তাপদাহ জনজীবন বিপর্যস্ত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন অঞ্চলের মতো চলমান তাপদাহ জেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা কয়েকদিন ধরে দিনের তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসে

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন